ব্রিকসের সদস্য হতে চায়নি বাংলাদেশ, চেষ্টাও করেনি: প্রধানমন্ত্রী

২৯ আগস্ট ২০২৩, ০৫:৩২ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৮ PM

© সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ব্রিকসের সদস্য হতে বাংলাদেশ সেভাবে চায়নি, চেষ্টাও করেনি। সাম্প্রতিক দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে আজ মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ চাইলে পাবে না, তা নয়। ব্রিকসের সদস্য হলে বাংলাদেশ খুশি হতো। তবে সদস্য হওয়ার জন্য বাংলাদেশ কাউকে বলেনি। সেভাবে চায়নি, চেষ্টাও করেনি।

দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে তিনি বলেন, এই সফর অত্যন্ত ফলপ্রসূ ছিল। বিশেষ করে, নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞার সময়ে আমাদের বাণিজ্যিক নানা পথ প্রশস্ত হয়েছে।  

গত ২২ থেকে ২৪ আগস্ট পর্যন্ত ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদান করেন প্রধানমন্ত্রী। ২৭ আগস্ট দিনগত রাতে তিনি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে দেশে ফিরেছেন।  

শিক্ষক নেই, শিক্ষার্থীও নেই, সরকারি স্কুলের চাবি থাকে প্রতি…
  • ২৬ অক্টোবর ২০২৬
ইউজিসির হিট প্রকল্পের নতুন পরিচালক ঢাবি অধ্যাপক রাকিবুল হক
  • ২৬ অক্টোবর ২০২৬
পুলিশ-আনসার ক্যাডারদের যোগদান ইস্যুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়…
  • ২৬ অক্টোবর ২০২৬
রাস্তায় টেসলার উৎপাত নিয়ে নতুন গেম ‘বাপের রাস্তা’, যেভাবে খ…
  • ২৬ অক্টোবর ২০২৬
চীনের বিমানবন্দরে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল খাল…
  • ২৬ অক্টোবর ২০২৬
২৫ দিন পর চুয়েটের নতুন ভিসির যোগদানপত্র গ্রহণ করল শিক্ষা মন…
  • ২৬ অক্টোবর ২০২৬