শুধু ভাতই খাওয়াই না, অস্ত্রও উদ্ধার করি: ডিবি প্রধান

২৮ আগস্ট ২০২৩, ০৯:৫২ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৯ PM
ডিবি প্রধান হারুন অর রশীদ

ডিবি প্রধান হারুন অর রশীদ © ফাইল ছবি

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ বলেছেন, বিএনপি নেতাদের আমরা শুধু ভাত খাওয়াই না বরং ছাত্র নেতাদের কাছ থেকে অস্ত্রও উদ্ধার করেছি। আসামি গ্রেপ্তার করেছি। তাদের আইনের আওতায় আনা হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে ডিবি কার্যালয়ে মধ্যাহ্নভোজের ছবি ছড়িয়ে গেলে বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোচনা, সমালোচনা হয়েছে। এ পরিস্থিতিতে সোমবার (২৯ আগস্ট)  দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

হারুন অর রশীদ বলেন, যেখানেই ঘটনা ঘটুক, আমরা সর্বোচ্চ চেষ্টা করে অপরাধীদের শনাক্ত করে সাধারণ মানুষকে স্বস্তি দেয়ার চেষ্টা করি। অনেকেই মনে করতে পারে, ডিবি একটা ভাতের হোটেল। এতে আমরা হতাশ হব না। এটা আমাদের মানবিক দিক।

ডিবি প্রধান বলেন, আমাদের কাছে অনেক ভুক্তভোগী, সাধারণ মানুষ আসে। আমরা তাদের সমস্যাগুলো দ্রুত সমাধান করি। অনেক সময় বিকেল হয়ে গেলে আমাদের অফিসাররা মানবিকভাবে বলে -খেতে পারেন, নাস্তা করতে পারেন। এটা আমাদের মানবিকতা। কোন অস্ত্র ব্যবসায়ী, চাঁদাবাজ মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ঢাকা শহরে ঘুরে বেড়াবে আর আমাদের ডিবির টিম বসে থাকবে তা হতে পারে না। আমাদের আইনগত প্রক্রিয়ায় যা যা করা দরকার তা আমরা করব।

হারুন অর রশীদ বলেন, অস্ত্র কারবারিরা যে দলেরই হোক না কেন, আমাদের ডিবি পুলিশের প্রতিটি টিম আইনগত প্রক্রিয়ায় তাদের গ্রেপ্তার করতে তৎপর। গ্রেপ্তারদের রিমান্ডে এনে তাদের গডফাদারদের আমরা খুঁজে বের করব এবং আইনগত পদক্ষেপ নেব। আমরা সাধারণ মানুষকে স্বস্তি দিতে চাই।

শিক্ষক নেই, শিক্ষার্থীও নেই, সরকারি স্কুলের চাবি থাকে প্রতি…
  • ২৬ অক্টোবর ২০২৬
ইউজিসির হিট প্রকল্পের নতুন পরিচালক ঢাবি অধ্যাপক রাকিবুল হক
  • ২৬ অক্টোবর ২০২৬
পুলিশ-আনসার ক্যাডারদের যোগদান ইস্যুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়…
  • ২৬ অক্টোবর ২০২৬
রাস্তায় টেসলার উৎপাত নিয়ে নতুন গেম ‘বাপের রাস্তা’, যেভাবে খ…
  • ২৬ অক্টোবর ২০২৬
চীনের বিমানবন্দরে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল খাল…
  • ২৬ অক্টোবর ২০২৬
২৫ দিন পর চুয়েটের নতুন ভিসির যোগদানপত্র গ্রহণ করল শিক্ষা মন…
  • ২৬ অক্টোবর ২০২৬