ট্রেনের সঙ্গে পুলিশভ্যানের ধাক্কা, নিহত ৩

২৭ আগস্ট ২০২৩, ০২:৩৫ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১০:৫৪ AM
পুলিশের পিকআপ

পুলিশের পিকআপ © সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনের সঙ্গে টহলে থাকা একটি পুলিশ ভ্যানের ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও এক পুলিশ সদস্য আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

রোববার (২৭ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার সলিমপুর ফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোনার বাংলার ট্রেনের সঙ্গে এই সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রেল পথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, দুপুর ১২টায় সলিমপুর ক্রসিংয়ে পুলিশের একটি পিকআপে ট্রেন ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই দুজন মারা যান এবং বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। 
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক বলেন, দুপুর দেড়টা পর্যন্ত সীতাকুণ্ড এলাকার দুর্ঘটনায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন।

৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬