সিঁড়ি থেকে পড়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

২৭ আগস্ট ২০২৩, ০১:০৪ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১০:৫৪ AM
 আলমগীর পাঠান

আলমগীর পাঠান © সংগৃহীত

মাদারীপুরের রাজৈরে নিজ বাড়ির সিঁড়ি থেকে পড়ে গিয়ে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। শনিবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলার বাজিতপুর ইউনিয়নের নয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত আলমগীর পাঠান ওই এলাকার এসকেন্দার পাঠানের ছেলে। তিনি বাজিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি রাজৈরের টেকেরহাট বন্দরের রড ও সিমেন্ট ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, আলমগীর ব্যায়াম শেষ করে তার ৪ তলা বাড়ির সিঁড়ি থেকে নিচের দিকে নামতে গিয়ে পা ফসকে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

রাজৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। খবর পেয়ে আমরা খোঁজখবর নিয়েছি।

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা
  • ৩০ মার্চ ২০২৬
‘৪০ লাখ মানুষের ডেটা ডার্ক ওয়েবে বিক্রির ঝুঁকিতে’
  • ৩০ মার্চ ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে এনসিপি…
  • ৩০ মার্চ ২০২৬
আজ থেকে শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্ব…
  • ৩০ মার্চ ২০২৬
দেশে পৌঁছেছে স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মরদেহ
  • ৩০ মার্চ ২০২৬
গুচ্ছ ‘সি’ ইউনিটের ফল প্রকাশ
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence