পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি কামরুল, মহাসচিব শীবলু

২৫ আগস্ট ২০২৩, ০৬:৩৩ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১০:৫৫ AM
অধ্যাপক ডা. কামরুল হাসান খান ও ইঞ্জিনিয়ার মো. শাহাদাৎ হোসেন শীবলু

অধ্যাপক ডা. কামরুল হাসান খান ও ইঞ্জিনিয়ার মো. শাহাদাৎ হোসেন শীবলু © ফাইল ছবি

পেশাজীবী সমন্বয় পরিষদের ২০২৩-২০২৫ মেয়াদের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) পেশাজীবী সমন্বয় পরিষদের দপ্তর সম্পাদক অধ্যাপক ড. মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন কমিটির সভাপতি হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ও পেশাজীবী সমন্বয় পরিষদের সাবেক মহাসচিব  অধ্যাপক ডা. কামরুল হাসান খান।

নতুন কমিটিতে মহাসচিব হিসেবে ঘোষণা করা হয় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)র ভাইস প্রেসিডেন্ট (এসএন্ডডব্লিউ) ও সাবেক সম্মানী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাহাদাৎ হোসেন শীবলু পিইঞ্জকে। 

এছাড়াও নতুন কমিটিতে কোষাধ্যক্ষ করা হয়েছে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাহী পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোখলেছুর রহমান বাদল।

আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ
  • ২২ এপ্রিল ২০২৬
চবিতে ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি বিক্ষোভ
  • ২২ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
  • ২২ এপ্রিল ২০২৬
৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬