পূর্বধলায় সুপারিশপ্রাপ্ত ৮ বিসিএস ক্যাডারকে সংবর্ধনা দিলেন ইউএনও

২৫ আগস্ট ২০২৩, ০২:৩৫ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১০:৫৫ AM
৪১ বিসিএস-এ সুপারিশপ্রাপ্ত ৮ ক্যাডারের সঙ্গে ইউএনও শেখ জাহিদ হাসান প্রিন্স

৪১ বিসিএস-এ সুপারিশপ্রাপ্ত ৮ ক্যাডারের সঙ্গে ইউএনও শেখ জাহিদ হাসান প্রিন্স © টিডি

নেত্রকোনার পূর্বধলা উপজেলার ৪১তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ৮ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্স। বুধবার (২৪ আগষ্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তার নিজ কার্যালয়ে দুপুরে এ সংবর্ধনা দেওয়া হয়।

উপজেলার আট কৃতি সন্তানরা যেসব ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন– বিসিএস সাধারণ শিক্ষা (পদার্থ বিজ্ঞান), মৎস্য ক্যাডারে (উপজেলা মৎস্য কর্মকর্তা), প্রশাসন ক্যাডারে(সহকারী কমিশনার), পুলিশ ক্যাডারে (সহকারী পুলিশ সুপার), প্রাণিসম্পদ ক্যাডারে (ভেটেরিনারি সার্জন), কৃষি ক্যাডারে (বৈজ্ঞানিক কর্মকর্তা) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। ইউএনওর সংবর্ধনা পেয়ে উৎফুল্ল বিসিএস সুপারিশপ্রাপ্তরা।

কৃতি শিক্ষার্থীরা নিজেদের সবটুকু উজাড় করে দিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে সবার দোয়া ও আর্শিবাদ কামনা করেন এবং একাডেমিক লেখাপড়ার পাশাপাশি নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান ও বৈশ্বিক জ্ঞান অর্জনের তাগিদ দেন। 

সংবর্ধনা প্রদান বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জনসেবায় নিজেদের নিয়োজিত করার ব্রত নিয়ে সামনে এগিয়ে যাক তাঁরা এবং স্মার্ট বাংলাদেশ গঠনে তাদের উদ্বুদ্ধ করণ ও নতুন প্রজন্মকে উৎসাহিত করতেই এ সংবর্ধনা প্রদান।

প্রবাসীদের পাসপোর্ট নবায়নে জটিলতা, সরকারকে যে আহবান জানালেন…
  • ২৩ এপ্রিল ২০২৬
ওয়াসার পাইপলাইন মেরামতের সময় প্রাণ গেল দুই শ্রমিকের
  • ২৩ এপ্রিল ২০২৬
আজ এসএসসি’র দ্বিতীয় দিনের পরীক্ষা, প্রশ্ন বিতরণে সতর্ক থাকা…
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাবিতে একদিনে ছয় সাংবাদিককে হেনস্তা, দুঃখ প্রকাশ ছাত্রদলের
  • ২৩ এপ্রিল ২০২৬
জাইমাকে নিয়ে এআই নির্মিত ছবি পোস্ট, তেজগাঁও কলেজ শিক্ষার্থী…
  • ২৩ এপ্রিল ২০২৬
শান্তি আলোচনা পথে ৩ বাধার কথা জানালেন ইরানের প্রেসিডেন্ট
  • ২৩ এপ্রিল ২০২৬