নলকূপ থেকে বের হওয়া গ্যাসে চলছে পরিবারের রান্না

২৫ আগস্ট ২০২৩, ১০:১৩ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১০:৫৫ AM
নলকূপ থেকে উঠা গ্যাস দিয়ে রান্না করছেন সাবিকুন নাহার

নলকূপ থেকে উঠা গ্যাস দিয়ে রান্না করছেন সাবিকুন নাহার © সংগৃহীত

নেত্রকোনার কলমাকান্দায় নলকূপের পাইপ দিয়ে অনবরত গ্যাস বের হচ্ছে। সেই গ্যাস দিয়েই চলছে পরিবারে রান্নাবান্না। উপজেলার কৈলাটী ইউনিয়নের ঘনিচা গ্রামের নেকবর আলীর পুত্রবধূ সাবিকুন নাহার। চারদিন ধরে তার বাড়ির নলকূপের পাইপ থেকে নির্গত গ্যাস দিয়ে রান্নার কাজ সারছেন তিনি। এ খবর ছড়িয়ে পড়ায় নেকবর আলীর বাড়িতে ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা।

শুক্রবার  (২৫ আগস্ট) সকালে নেকবর আলীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, চার বছর আগে নেকবর আলী শূন্য দশমিক ২৬ শতাংশ জমি কেনেন। ওই জমিতে ছোট একটি পুকুর খনন এবং বাড়িঘর তৈরি করে পরিবার নিয়ে বসবাস করছেন। দুই বছর আগে বাড়ির দক্ষিণ পাশে একটি অগভীর নলকূপ বসানো হয়। দুই মাস পর ওই নলকূপ দিয়ে পানি ওঠা বন্ধ হয়ে যায়। একপর্যায়ে নলকূপটি অকেজো হয়ে পড়ে।

এদিকে আগের নলকূপটি নষ্ট হওয়ায় প্রায় ছয় মাস আগে বাড়ির উত্তর-পূর্বদিকে আরেকটি অগভীর নলকূপ বসানো হয়।সম্প্রতি ওই নলকূপটি থেকেও পানি উঠা বন্ধ হয়ে যায়। পাঁচদিন আগে মেরামতের জন্য নলকূপের ওপরের মাথা খোলা হলে শোঁ শোঁ শব্দ শুনতে পাওয়া যায়। পরে আগুন জ্বালিয়ে সেটি পরীক্ষা করতে গেলে গ্যাসের উপস্থিতির লক্ষ করা যায়। এরপর থেকে পরিবারটি নলকূপ দিয়ে ওঠা গ্যাসেই সেরে নিচ্ছে রান্নার কাজ।

বাড়ির দক্ষিণ পাশের জমিতে দুই বছর আগে স্থাপন করা নলকূপ থেকেও বুদবুদ আকারে গ্যাস বের হচ্ছে বলে জানিয়েছেন পরিবারের লোকজন।

নেকবর আলীর বড় ছেলে সাইকুল ইসলাম বলেন, ‘গ্যাসের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর সেখানে রান্না করার ব্যবস্থা করে দেই। ছয়দিন ধরে আমার স্ত্রী সেখানেই রান্নার কাজ করছে।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পাঠানো হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।

ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল মালয়েশিয়ায়
  • ১৯ মার্চ ২০২৬
সংযম থেকে আনন্দ: ঈদকে যেভাবে দেখছেন পবিপ্রবিয়ানরা
  • ১৯ মার্চ ২০২৬
ড. ইউনুসকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস সাবেক ধর্ম উপদেষ্টার
  • ১৯ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রে স্বামীর বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড স্কলারশিপে…
  • ১৯ মার্চ ২০২৬
ব্যাগ ধরে ছিনতাইকারীর টান, পড়ে গিয়ে গৃহবধূর মৃত্যু
  • ১৯ মার্চ ২০২৬
শুক্রবার চাঁদপুরসহ দেশের যেসব এলাকায় উদযাপন হবে ঈদুল ফিতর
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence