আজ রাজধানীতে কালো পতাকা মিছিল করবে বিএনপি

২৫ আগস্ট ২০২৩, ০৯:৩৭ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১০:৫৫ AM

© ফাইল ছবি

একদফা আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে আজ শুক্রবার (২৫ আগস্ট) রাজধানীতে কালো পতাকা মিছিল করবে বিএনপি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে বেলা ৩টায় দুটি স্থান থেকে কর্মসূচি শুরু হবে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে কালো পতাকা মিছিল নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে দয়াগঞ্জ গিয়ে শেষ হবে। 

অন্যদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে শ্যামলী রিং রোড থেকে কালো পতাকা মিছিল শুরু হবে। শিয়া মসজিদ হয়ে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হবে। 

একই সময়ে পুরানা পল্টন আলরাজী কমপ্লেক্সের সামনে থেকে মিছিল শুরু করবে জাতীয়তাবাদী সমমনা জোট, কাওরান বাজার এফডিসি সংলগ্ন কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। এছাড়াও কালো পতাকা মিছিল করবে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণঅধিকার পরিষদ (দুই অংশ), গণফোরাম ও পিপলস পার্টি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), লেবার পার্টিসহ সমমনা রাজনৈতিক দলগুলো। 

একদফা দাবির প্রতি সমর্থন জানিয়ে প্রতিবাদী অবস্থান ও বিক্ষোভ করবে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিদলের সাক…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনডিএম থেকে মহাসচিব মোমিনুল আমিনের পদত্যাগ
  • ০৫ এপ্রিল ২০২৬
বেরোবির দেয়ালে জয় বাংলা লিখন, ৯ মাসেও জমা পড়েনি তদন্ত প্রতি…
  • ০৫ এপ্রিল ২০২৬
গাজীপুরে ১৫৩২ জনের এনসিপিতে যোগদান
  • ০৫ এপ্রিল ২০২৬
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরায়েল, আহত ৪
  • ০৫ এপ্রিল ২০২৬