ট্রাক-বাইক মুখোমুখি সংঘর্ষে বান্ধবীসহ ছাত্রলীগ নেতা নিহত

২২ আগস্ট ২০২৩, ০৮:৫৩ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৫ AM
নিহত নাহিদা সুলতানা ও মো. ইমরান প্রকাশ ইফতি

নিহত নাহিদা সুলতানা ও মো. ইমরান প্রকাশ ইফতি © সংগৃহীত

চট্টগ্রামে ট্রাক-মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে বান্ধবীসহ ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। নিহত দু’জন মটরসাইকেলের যাত্রী। গতকাল সোমবার (২১ আগস্ট) দিবাগত রাত ১০টার দিকে লালখানবাজার মুরাদপুর আখতারুজ্জামান ফ্লাইওভারে মুরাদপুরমুখী জিইসি মোড় অংশে পাথরবাহী মিনি ট্রাকের সঙ্গে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত ছাত্রলীগ নেতা মো. ইমরান প্রকাশ ইফতি (২৩)। তিনি চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি দারোগাহাট শাহেদ পাড়ার ইউনুস মোল্লার ছেলে। তিনি সিটি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য। নিহত অপরজন হলেন নাহিদা। তিনি কক্সবাজার জেলার চকরিয়া থানার গোয়াখালী ১নং ওয়ার্ডের রাসেল চৌধুরীর মেয়ে। ইমরান ও নাহিদা সিটি কলেজের শিক্ষার্থী বলে গণমাধ্যমকে জানিয়েছেন কলেজটির ছাত্র সংসদের ভিপি মো. তাহসিন।

জানা গেছে, নিহত নাহিদা সুলতানা ছাত্রলীগ নেতা ইমরানের বান্ধবী। বাইক নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন তারা। সোমবার রাত সাড়ে ১০টার সময় খুলশী থানার ওয়াসা এবং জিইসি মোড়ের মধ্যবর্তী স্থানে ফ্লাইওভারে মোটরসাইকেল ও ট্রাকের ধাক্কায় তারা গুরুতর আহত হন। পরে পথচারীরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক নুরুল আশেক বলেন, জিইসি মোড় ফ্লাইওভারে দুর্ঘটনায় আহত দুই তরুণ-তরুণীকে মুমূর্ষু অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ইটভাটার ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিক্ষকের মৃত্যু
  • ০৩ মার্চ ২০২৬
মেয়ের গায়ে হলুদ অনুষ্ঠানের মাঝেই নিভে গেল মায়ের প্রাণ
  • ০৩ মার্চ ২০২৬
এমপির ইফতার মাহফিলে বিএনপি নেতাকর্মীদের হামলার অভিযোগ
  • ০৩ মার্চ ২০২৬
শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ সহযোগী দেশি-বিদেশি অস্ত্রসহ …
  • ০৩ মার্চ ২০২৬
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • ০৩ মার্চ ২০২৬
নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে ছাত্রশিবিরের বি…
  • ০৩ মার্চ ২০২৬