জিপিএ-৫ পাওয়ায় ছাত্রকে নিয়ে প্লেন ভ্রমণে স্কুল সভাপতি

২১ আগস্ট ২০২৩, ০৪:৫০ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৫ AM
সভাপতি ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী

সভাপতি ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী © সংগৃহীত

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ায় শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে প্লেনে করে ভ্রমণ করলেন এক স্কুল সভাপতি।

রোববার (২০ আগস্ট) দুপুর দেড়টায় পরিবারের সদস্যদের নিয়ে ইউএস বাংলা এয়ারলাইনসের বিমানে ঢাকা থেকে যশোর পর্যন্ত যান তারা।

প্লেন ভ্রমণ করা ব্যক্তিরা হলেন, শিক্ষার্থী আব্দুল আজিজ মোল্লা (১৭) ও তার বোন এবং উপজেলার জাবেদ পারভেজ মেমোরিয়াল ইনস্টিটিউটের ম্যানেজিং কমিটির সভাপতি এস এম শহিদুল ইসলাম বাবলু।

বিদ্যালয় সূত্রে জানা যায়, বাবলু ঘোষণা দেন ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় যারা জিপিএ-৫ প্রাপ্ত হবেন তাদের পরিবারসহ ঢাকা-যশোর প্লেনে ভ্রমণ করাবেন। এবার জাবেদ পারভেজ মেমোরিয়াল ইনস্টিটিউট থেকে আব্দুল আজিজ মোল্লা নামের একজন শিক্ষার্থী জিপিএ-৫ প্রাপ্ত হন। পরে স্কুলের সভাপতির ঘোষণা অনুযায়ী ইউএস বাংলা এয়ারলাইনস বিমানে ছাত্রের মা-বাবা ভ্রমণে রাজি না হওয়ায় শিক্ষার্থী আজিজ ও তার বড়বোন রুমি সুলতানাকে নিয়ে প্লেন ভ্রমণে যান তিনি।

শিক্ষার্থী আব্দুল আজিজ মোল্লা জানান, ‘পরীক্ষার আগে সভাপতি ঘোষণা দিয়েছিলেন। এবার তিনি তার কথা রেখেছেন। জীবনের প্রথম প্লেনে চড়েছি। খুব ভালো লেগেছে।’

সভাপতি এস এম শহিদুল ইসলাম বাবলু শিকদার জানান, এবার এসএসসি পরীক্ষায় বিদ্যালয়ের একজন ছাত্র জিপিএ-৫ পেয়েছেন। আমার ঘোষণা অনুযায়ী তাকে ও তার পরিবারের সদস্যদের নিয়ে ভ্রমণের আয়োজন সম্পন্ন করি। তার পরিবারের অন্য সদস্যরা ভ্রমণে ইচ্ছুক না হওয়ায় ছাত্র ও তার বড় বোনকে নিয়ে আমার নিজস্ব অর্থায়নে প্লেনে ভ্রমণ করি।

মাদ্রাসা শিক্ষকদের মার্চের বেতনের চেক ছাড়, পাবেন যেদিন
  • ০২ এপ্রিল ২০২৬
কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল ‘ব্রাউন সার্জনফিশ’
  • ০২ এপ্রিল ২০২৬
গণভোট বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা জামায়াতের
  • ০২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে একনলা বন্দুকসহ দুই যুবক গ্রেপ্তার
  • ০২ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির মেধাতালিকা প্রকাশ ও …
  • ০২ এপ্রিল ২০২৬
সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন প্রোটিয়া তারক…
  • ০২ এপ্রিল ২০২৬