ধোকা দিয়ে ক্ষমতায় যাওয়ার দিন শেষ: চরমোনাই পীর

২১ আগস্ট ২০২৩, ১২:১৭ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৫ AM
সম্মেলনে উপস্থিত ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা

সম্মেলনে উপস্থিত ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা © সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের (পীর সাহেব চরমোনাই) আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, অতীয়ের মতো দেশের মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে ক্ষমতায় যাওয়ার পায়তারা করছে আওয়ামী লীগ। তবে এবার দেশের মানুষ সেই সুযোগ আর দেবে না। 

রোববার বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী সদর উপজেলা শাখার তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিকাল ৫টায় স্থানীয় শিল্পকলা অডিটোরিয়ামের হল রুমে এই সম্মেলনের আয়োজন করা হয়।

চরমোনাই পীর বলেন, অবৈধ সরকারের পদত্যাগের দাবিতে বিএনপিসহ সব রাজনৈতিক দল আজ এক হয়েছে। জাতীয় সরকারের অধীন এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে আন্দোলন চলছে। বিদেশিরাও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করছে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দলকে শক্তিশালী করতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি তৈরি করতে হবে। ব্যক্তি পর্যায় পর্যন্ত দাওয়াত পৌঁছাতে হবে। উত্তরাঞ্চলকে চরমোনাইয়ের শক্তিশালী ঘাঁটিতে পরিণত করতে হবে। দুনিয়াতে শান্তি ও আখেরাতে শান্তির জন্য চরমোনাইয়ের হাতপাখা প্রতীকের নিচে আসতে হবে। 

চরমোনাই পীর আরও বলেন, এ সরকার ইসলামের বারোটা বাজিয়েছে। ইসলামকে সুকৌশলে ধ্বংস করার গভীর চক্রান্ত করছে। আগামী প্রজন্মের সন্তানরাই দেশ পরিচালনা করবে। 

সদর উপজেলা শাখার সভাপতি হাফেজ মুহাম্মদ মোস্তাকিমের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন- নায়েবে আমির আল্লামা আব্দুল হক আজাদ, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফেজ মাওলানা এম হাছিবুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল ইউসুফ আহমাদ মানসুর ও আন্তর্জাতিক সম্পাদক মুহাম্মাদ সুলতান মাহমুদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি প্রকৌশলী মুহাম্মাদ আতিকুর রহমান মুজাহিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখার সভাপতি মৌলভী ইয়াছিন আলী ও সাধারণ সম্পাদক প্রকৌশলী  মুহাম্মাদ হাবিবুর রহমান প্রমুখ।

বিএনপি সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিল নেতাদের স্ত্রী ও কন্যা…
  • ২০ এপ্রিল ২০২৬
জাপানে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
  • ২০ এপ্রিল ২০২৬
ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ও গবেষক রাজিয়া সুলতানার মৃত্যুতে …
  • ২০ এপ্রিল ২০২৬
সিটি ব্যাংক নিয়োগ দেবে অফিসার, আবেদন শেষ ২৭ এপ্রিল
  • ২০ এপ্রিল ২০২৬
আন্দামান সাগরে ট্রলারডুবি, টেকনাফে ৩ মানব পাচারকারী আটক
  • ২০ এপ্রিল ২০২৬
সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন আওয়ামী লীগ নেত্রী সুবর্ণ…
  • ২০ এপ্রিল ২০২৬