দরজা বন্ধ করে খেতে বলা সেই মডেল মারা গেছেন

২০ আগস্ট ২০২৩, ১২:৪১ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৬ AM
একা একা খেতে চাও বিজ্ঞাপনের মডেল সাদ

একা একা খেতে চাও বিজ্ঞাপনের মডেল সাদ © সংগৃহীত

নব্বই দশকে নির্মিত হয়েছিল একটি চিপসের বিজ্ঞাপন। বিটিভিতে প্রচারিত দেশের জনপ্রিয় বিজ্ঞাপন ‘একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও’ বলা সংলাপে বিজ্ঞাপনটি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। সেই বিজ্ঞাপনের মডেল সাদ হোসেনের মৃত্যু হয়েছে। 

কিডনিজনিত অসুখে ভুগে শুক্রবার  (১৮ আগস্ট) তিনি মারা যান। এই মডেলের মৃত্যুর খবরটি সামাজিকমাধ্যমে নিশ্চিত করেছেন তার শ্যালক আরিফ আকতার শাকিব।

সাদের শালা আরিফ আকতার শাকিব ফেসবুকে লিখেছেন, 'আমার বোন জামাই সাদ হোসেন আর নেই। সবাই তার জন্য দোয়া করবেন।'

এ ছাড়া সাদের অ্যাকাউন্টটি ট্যাগ দিয়ে ফেসবুকে তার অনেক বন্ধু ও আত্মীয়রা তার মৃত্যুর খবর জানিয়েছেন। আমেরিকাতেই সাদ হোসেনকে সমাহিত করা হবে বলে জানা গেছে।

সদ্যপ্রয়াত সাদ হোসেন পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে থাকতেন। জানা গেছে, সাদ আমেরিকার নিউইয়র্কে স্ত্রী, সন্তান ও পরিবার নিয়ে বাস করতেন। সেখানেই শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। আমেরিকার মাটিতেই তাকে সমাহিত করা হয়েছে।

ট্যাগ: জাতীয়
গুলি থেকে বাঁচলেও চাপাতি-কুড়ালের আঘাতে জখম ছাত্রদল নেতার মৃ…
  • ২৭ অক্টোবর ২০২৬
দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
  • ২৭ অক্টোবর ২০২৬
সংবাদ পেয়ে অসুস্থ অফিস সহকারীর খোঁজ নিতে হাসপাতালে চুয়েট উপ…
  • ২৭ অক্টোবর ২০২৬
‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির মন্তব্যের পর কেন ‘ব্যাখ্যা’ দিতে হ…
  • ২৬ অক্টোবর ২০২৬
গাইবান্ধা জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, নেতৃত্বে শা…
  • ২৬ অক্টোবর ২০২৬
ময়মনসিংহে বাস-লেগুনার সংঘর্ষে শ্রমিক নিহত, আহত ২০
  • ২৬ অক্টোবর ২০২৬