ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে মামলার বিচার চলবে

২০ আগস্ট ২০২৩, ০৯:৪৫ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৬ AM
নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস © ফাইল ছবি

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে মামলার বিচার চলবে। রোববার (২০ আগস্ট) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৭ সদস্যের আপিল বিভাগ এ রায় দেন। গত ৮ আগস্ট এ মামলা বাতিল চেয়ে ড. ইউনূসের রিটও খারিজ করে দেন আদালত। 

অভিযোগ গঠন প্রক্রিয়া বৈধ বলে যে রায় দিয়েছিলেন হাইকোর্ট তা বহাল রেখেছেন আপিল বিভাগ। ড. ইউনূসের পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুল্লাহ আল মামুন। অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন রাষ্ট্রপক্ষে ছিলেন।

এ মামলায় গত ৬ জুন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন তৃতীয় শ্রম আদালতের বিচারক। পরে শ্রম আইন লঙ্ঘনের মামলার এ আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন চারজন। গত ২৩ জুলাই শুনানি নিয়ে বিচারপতি মো. রুহুল কুদ্দুসের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ রুল দেন।

রুলে মামলায় অভিযোগ গঠনের আদেশ কেন বাতিল হবে না, তা জানতে চাওয়া হয়। দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। গত ৩ আগস্ট প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ রুল দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টে নিষ্পত্তি করতে নির্দেশ দেন। বিচারপতি এস এম কুদ্দুস জামানের নেতৃত্বাধীন বেঞ্চকে রুল নিষ্পত্তি করতে বলা হয়। 

২০২১ সালের ১৬ আগস্ট কলকারাখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তা গ্রামীণ টেলিকমের কার্যালয়ে শ্রম আইনের লঙ্ঘন দেখতে পান। ১৯ আগস্ট গ্রামীণ টেলিকমকে অধিদপ্তরের পক্ষ থেকে চিঠি দেয়া হয়। ২০২১ সালের ৯ সেপ্টেম্বর শ্রম পরিদর্শক (সাধারণ) এসএম আরিফুজ্জামান মামলা করেন।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি নিয়ে ফের সতর্ক করল তুরস্ক
  • ০৮ মার্চ ২০২৬
লক্ষ্মীপুরে স্ত্রীকে স্বামীর বেধড়ক মারধরের ভাইরাল ভিডিওটি প…
  • ০৮ মার্চ ২০২৬
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি নিশাত, সাধ…
  • ০৮ মার্চ ২০২৬
ব্যানারে নাম না থাকায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পণ্ড ইফতা…
  • ০৮ মার্চ ২০২৬
চুয়েটে শিক্ষকসহ বিভিন্ন পদে জনবল নিয়োগ
  • ০৮ মার্চ ২০২৬
চাঁদা না দেওয়ায় কক্সবাজারে যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
  • ০৮ মার্চ ২০২৬