সড়ক দুর্ঘটনা © সংগৃহীত
সিরাজগঞ্জ জেলার সলঙ্গায় সিএনজি-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নাঈম উদ্দিন (১৮) নামের এক কলেজ ছাত্র নিহতের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ জুলাই) সকালে তাড়াশ -সলঙ্গা আঞ্চলিক সড়কের বনবাড়িয়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহত নাঈম উদ্দিন তাড়াশ মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলামের সন্তান।
আরও পড়ুন: নিখোঁজ নেতাকে খুঁজতে গিয়ে ৫ ছাত্রদল নেতা গ্রেপ্তার
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, তাড়াশ থেকে সিএনজিতে শাহজাদপুর যাওয়ার সময় সলঙ্গার বনবাড়িয়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা পিকআপের ধাক্কায় সিএনজিতে থাকা কলেজ ছাত্র নাঈম উদ্দিন ঘটনাস্থলেই নিহত হন। ওই সিএনজিতে থাকা নিহতের বাবা কলেজ শিক্ষক মাজহারুল গুরুত্বর আহত হন।
এ বিষয়ে সলঙ্গা থানার ওসি এনামুল হক গণমাধ্যমকে জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। পিকআপ আটক করা হয়েছে।