এক দফা দাবিতে বিএনপির পদযাত্রা বিকেলে

১৯ আগস্ট ২০২৩, ১১:২০ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৮ AM

© সংগৃহীত

সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারসহ এক দফা দাবিতে পদযাত্রা করবে বিএনপি। শনিবার (১৯ জুলাই) বিকেলে সারাদেশে এ কর্মসূচি পালন করবে বিএনপি। 

রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই ঘোষণা দেন। এ পদযাত্রায় বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা অন্য দল ও জোটগুলোও পালন করবে। দলের স্থায়ী কমিটি সদস্যসহ সিনিয়র নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ সহযোগী ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দরাও এতে অংশগ্রহণ করবেন। 

আনও পড়ুন: নিখোঁজ নেতাকে খুঁজতে গিয়ে ৫ ছাত্রদল নেতা গ্রেপ্তার

এর আগে, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তার আরোগ্য কামনায় গত বুধবার (১৬ আগস্ট) সারাদেশে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে দোয়া মাহফিল হয়। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে বৃহস্পতিবার (১৭ আগস্ট) সারাদেশে লিফলেট বিতরণ করা হয়। 

হাকালুকি হাওরের ২০ হাজার মানুষের চলাচলের একটিমাত্র সড়ক, বাধ…
  • ২৭ অক্টোবর ২০২৬
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়…
  • ২৭ অক্টোবর ২০২৬
গুলি থেকে বাঁচলেও চাপাতি-কুড়ালের আঘাতে জখম ছাত্রদল নেতার মৃ…
  • ২৭ অক্টোবর ২০২৬
দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
  • ২৭ অক্টোবর ২০২৬
সংবাদ পেয়ে অসুস্থ অফিস সহকারীর খোঁজ নিতে হাসপাতালে চুয়েট উপ…
  • ২৭ অক্টোবর ২০২৬
‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির মন্তব্যের পর কেন ‘ব্যাখ্যা’ দিতে হ…
  • ২৬ অক্টোবর ২০২৬