সর্বজনীন পেনশন ব্যবস্থা টাকা চুরির আরেক চক্রান্ত: মির্জা ফখরুল

১৮ আগস্ট ২০২৩, ০৫:২৫ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৮ AM
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত গণমিছিলে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত গণমিছিলে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর © টিডিসি ফটো

আওয়ামী লীগ সরকারের চালু করা সর্বজনীন পেনশন ব্যবস্থাকে জনগণের অর্থ আত্মসাতের আরেকটি চক্রান্ত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত গণমিছিলে বক্তৃতাকালে তিনি বলেন, আওয়ামী লীগ সম্ভাব্য ভোট কেনাসহ নিজেদের উদ্দেশ্যে এই তহবিলের অপব্যবহার করতে চায়।

শুক্রবার রাজধানীর দয়াগঞ্জ থেকে শুরু হওয়া গণমিছিলটি সায়েদাবাদ ব্রিজ, ধলপুর কমিউনিটি সেন্টার, গোলাপবাগ, কমলাপুর, বৌদ্ধ মন্দির প্রভৃতি স্থান প্রদক্ষিণ করে খিলগাঁওয়ে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

মির্জা ফখরুল বলেন, এরা (সরকার) নাকি পেনশন ভাতা দিবে। এরা টাকা চুরি করার আরেকটা নতুন ফন্দি করছে। সেই টাকা চুরি করে ভোট করবে এরা। তিনি বলেন, আমাদের গণতান্ত্রিক, ভোটের, কথা বলার, বাঁচার অধিকার দাও। তেল, ডাল সহ নিত্যপণ্যের দাম কমাও। এটাই আমাদের দাবি।

আজ সারাদেশকে এই আওয়ামী লীগ কারাগারে পরিণত করেছে। কেন আটক করে? বলেন তো, ভয়ে। ভয়ে আওয়ামী লীগের মুখ শুকিয়ে গেছে। শেখ হাসিনা এখন নতুন নতুন কাপড় পরা বন্ধ করে দিয়েছে। তারা যে টাকা পাচার করেছে তা নিয়ে চিন্তায় আছে। অবস্থা এখন আরো খারাপ। যুক্তরাষ্ট্রে বাংলাদেশকে নিয়ে শুনানি দাবি করছে সে দেশের সংস্থা গুলো—বলেন মির্জা ফখরুল।

আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেন, কোনো দিকে পথ নেই, উত্তরে উচ্চাঙ্গ পর্বতমালা আর দক্ষিণে বঙ্গোপসাগর, কোন দিকে ওদের যাওয়ার আর পথ নেই। আর কোন সময় নাই। মানে এখনি পদত্যাগ করো। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাও, সংসদ বিলুপ্ত করো, নতুন নির্বাচন কমিশন করে সুষ্ঠু নির্বাচন এর ব্যবস্থা করো।

এসময় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, একটি কথাই বলা যায়, শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারবে না। তার অধীনে আমরা কোন নির্বাচনে যাবো না। আমাদের গণতান্ত্রিক অধিকার আমাদের উদ্ধার করে প্রতিষ্ঠা করতে হবে। ভারত যদি আবার ১৪ সালের মতো শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে চায়, চ্যালেঞ্জ এদেশের ১৮ কোটি জনগণ এবার ছাড়বে না।

এর আগে জুমার নামাজের পর থেকে বিএনপির নেতাকর্মী-সমর্থকরা গণমিছিলে যোগ দিতে আসতে শুরু করে। দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের সদস্যরাও ব্যানারসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসে মিছিলে যোগ দেয়। এ দিন বিএনপির মিছিলকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে গণমিছিলপূর্ব সমাবেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম প্রমুখ। সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা
  • ৩০ মার্চ ২০২৬
‘৪০ লাখ মানুষের ডেটা ডার্ক ওয়েবে বিক্রির ঝুঁকিতে’
  • ৩০ মার্চ ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে এনসিপি…
  • ৩০ মার্চ ২০২৬
আজ থেকে শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্ব…
  • ৩০ মার্চ ২০২৬
দেশে পৌঁছেছে স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মরদেহ
  • ৩০ মার্চ ২০২৬
গুচ্ছ ‘সি’ ইউনিটের ফল প্রকাশ
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence