দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৮ আগস্ট ২০২৩, ০৬:০৫ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৮ AM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © ফাইল ছবি

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠেয় ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী ২১ আগস্ট দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন সরকার প্রধান।

আগামী ২২ থেকে ২৬ আগস্ট ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাসহ বিশ্ব নেতারা যোগ দিচ্ছেন। বর্তমানে ব্রিকসের পাঁচ সদস্য দেশ হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা।

সম্মেলনের সাইড লাইনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও।

ব্রিকস জোটে যোগ দেওয়ার জন্য বাংলাদেশকে ইতোমধ্যেই আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশও এই জোটে যোগ দিতে আগ্রহী বলে নিশ্চিত করেছে সরকারের একাধিক সূত্র। তবে, জোটের সদস্য দেশগুলোর মধ্যে মতভিন্নতার কারণে এখনই নতুন সদস্য নেওয়ার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। সে কারণে ব্রিকসের সদস্যপদ পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বাংলাদেশকে।

এর আগে বুধবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের জানিয়েছিলেন, গত জুন মাসে জেনেভায় দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন ব্রিকসে যাওয়ার জন্য। তখন ধারণা ছিল, তারা নতুন কয়েকটি দেশকে ব্রিকসের সদস্য করবে। তবে তা ব্রিকসের পাঁচ সদস্য দেশের ওপর নির্ভর করে বলেও জানান মোমেন।

ট্রলিচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের
  • ১২ এপ্রিল ২০২৬
মায়ের দুধেও ‘ইমিউনিটি ঘাটতি’, হামের প্রকোপ কমাতে আলোচনায় কি…
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষক নিয়োগে শূন্যপদের তথ্য দেওয়ার সময় বাড়াল এনটিআরসিএ
  • ১২ এপ্রিল ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের দাবিগুলো পর্যবেক্ষণ কর…
  • ১২ এপ্রিল ২০২৬
হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
  • ১২ এপ্রিল ২০২৬
ইসরায়েলে সরাসরি সামরিক অভিযানের হুঁশিয়ারি দিলেন এরদোয়ান
  • ১২ এপ্রিল ২০২৬