মির্জা ফখরুলের বাবা ছিলেন রাজাকার: নৌপরিবহণ প্রতিমন্ত্রী

১৮ আগস্ট ২০২৩, ০৫:০০ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৮ AM
শোক দিবসের আলোচনায় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

শোক দিবসের আলোচনায় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী © সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাবা চোখা মিয়া একজন রাজাকার ছিলেন বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে দিনাজপুর প্রেসক্লাবে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতার পর তিন বছর তিনি বাড়ি থেকে বের হতে পারেননি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সকালে লুঙ্গি পরে বাড়ি থেকে বের হয়ে পাকিস্তান জিন্দাবাদ বলে স্লোগান দিয়েছিলেন। এখন তার ছেলে রাজনীতি নিয়ে এসে মুচকি মুচকি হাসে। বলেন যে দিবালোকের মতো নাকি তিনি দেখতে পাচ্ছেন আগামীতে তারা জয়ী হবেন। তিনি আসলেই এজন্য হাসেন না, তিনি হাসেন যে তার কোথায় থাকার কথা ছিল আর তিনি এখন কোথায়। একজন রাজাকারের ছেলে হয়ে জাতীয় রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছেন এজন্যই তিনি মুচকি হাসছেন।

খালিদ মাহমুদ বলেন, ১৯৮১ সালের ৩০ মে জিয়াউর রহমান মারা যাওয়া পর্যন্ত তিনি সান্ধ্য আইন চালু রেখেছিলেন। তখন রাত ১২টার পর থেকে ভোর ৬টা পর্যন্ত লোকজন ঘরের বাইরে যেতে পারতো না। সারাদেশে সান্ধ্য আইন চালু করেছিল তারা এখন আমাদের বলে গণতন্ত্র শেখো, হা না ভোট দিয়ে এ দেশের মানুষের ভোটাধিকার হরণ করেছিল, তারা এখন আমাদের ভোটাধিকার শেখায়। যারা স্বাধীনতা বিরোধী তাদের মনে এখন মৃত্যুর ভয় ঢুকে গেছে।

আলোচনা সভায় দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকশি বাচ্চুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, জেলা প্রশাসক শাকিল আহমেদ, জেলা সিভিল সার্জন ডা. বোরহান উল সিদ্দিকী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা।

র‍্যাব-এসবি-সিআইডির শীর্ষ পদে রদবদল
  • ১৬ মার্চ ২০২৬
সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আইয়ুব মিয়ার পদত্যাগ
  • ১৬ মার্চ ২০২৬
উপাচার্য নিয়োগ নিয়ে রুদ্ধদ্বার সভা শিক্ষা সচিবের রুমে
  • ১৬ মার্চ ২০২৬
বদলির আওতায় আসছেন প্রতিষ্ঠান প্রধান ও কর্মচারীরা
  • ১৬ মার্চ ২০২৬
ধানের খোসার ছাই নিয়ে গবেষণা, চুয়েটের চার শিক্ষার্থী পেলেন…
  • ১৬ মার্চ ২০২৬
সাবেক সেনা সদস্যের বাড়ির সামনে গুলি ও কাফনের কাপড় রেখে হত্য…
  • ১৬ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence