মুনা সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে মিজানুর রহমান আজহারী

১৭ আগস্ট ২০২৩, ১০:৪২ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৮ AM
ড. মিজানুর রহমান আজহারী

ড. মিজানুর রহমান আজহারী © সংগৃহীত

মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্রে এসে পৌঁছেছেন ইসলামী চিন্তাবিদ ও মাওলানা ড. মিজানুর রহমান আজহারী। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় আগামী ১৮ আগস্ট (শুক্রবার) শুরু হচ্ছে প্রবাসী মুসলমানদের সবচেয়ে বৃহৎ মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকার (মুনা) সম্মেলন। 

তিন দিনের এ সম্মেলন চলবে আগামী ২০ আগস্ট পর্যন্ত। উক্ত সম্মেলনে তিনি বিশেষ বক্তা হিসেবে কোরান ও হাসিদের আলোকে বিশ্লেষণধর্মী তাঁর মূল্যবান বক্তব্য দেবেন। 

স্থানীয় সময় বুধবার (১৬ আগস্ট) নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত মুনার প্রেস কনফারেন্সে নেতৃবৃন্দরা কনভেনশনে ড. মিজানুর রহমান আজহারীর উপস্থিতির কথা প্রথমবার জানালেন। এর আগে সম্মেলনের প্রচার ও প্রচারণায় কোথাও তাঁর নাম উল্লেখ করা হয়নি। তাঁর সাথে চূড়ান্ত কথা না হওয়ায় আয়োজকরা নিশ্চিত হতে পারেননি বলে জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মুনা ন্যাশনাল কমিটির প্রেসিডেন্ট হারুন অর রশীদ, কনভেনশনের চেয়ারম্যান আরমান চৌধুরী সিপিএ, আব্দুল্লাহ আরিফ, আহমেদ আবু ওবায়দুল্লাহ , ড. রিয়াজুল ইসলাম ও ফকরুল ইসলাম মাসুম।

‘মানবতার জন্য কুরআনের নির্দেশিকা’ এ শ্লোগানে এবারে প্রায় ১৮/২০ হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশ নেবেন বলে আয়োজকরা জানিয়েছেন। সম্মেলনে ইসলামি চর্চা ছাড়াও থাকবে সেমিনার, ছোটদের অনুষ্ঠান, মহিলাদের জন্য আলাদা অনুষ্ঠান, বাচ্চাদের খেলাধুলা, কালচারাল প্রোগ্রাম ও ইয়থ প্রোগ্রাম। ৪টি মহাদেশ থেকে ইসলামিক চিন্তাবিদরা উক্ত সম্মেলনে যোগ দেবেন বলে জানা গেছে।

রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে শিরীন শারমিন চৌধুরী
  • ০৭ এপ্রিল ২০২৬
৩ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম সংশোধনের বিল পাস সংসদে
  • ০৭ এপ্রিল ২০২৬
মধ্য রাতের মধ্যে যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির আভাস
  • ০৭ এপ্রিল ২০২৬
উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে চীন, আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
রাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ জানা গেল
  • ০৭ এপ্রিল ২০২৬
হামের প্রাদুর্ভাব ঠেকাতে সমন্বিত পদক্ষেপ নিতে হবে: রিজভী
  • ০৭ এপ্রিল ২০২৬
close