১১ পুলিশ সুপারকে বদলি

১৭ আগস্ট ২০২৩, ১০:০৩ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৮ AM
বাংলাদেশ পুলিশ

বাংলাদেশ পুলিশ © লোগো

পুলিশ সুপার পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ বদলির বিষয়টি জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ।

বদলি হওয়া পুলিশ সুপারদের মধ্যে ডিটিসির ট্রাফিক এনফোর্সমেন্ট অফিসার মো. আবুল খায়েরকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি), দিনাজপুরের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মো. সেলিম খানকে ডিটিসির ট্রাফিক এনফোর্সমেন্টে, ঝিনাইদহের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্টের মো. শাহরিয়ার আলীকে পুলিশ টেলিকমে, মহালছড়ি-৬ এর আর্মড পুলিশ ব্যাটালিয়নের মো. মিজানুর রহমানকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে।

এছাড়াও শিল্পাঞ্চল পুলিশ ইউনিট-১ এর মো. সাখাওয়াত হোসেনকে বরিশাল ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্টে ঢাকা উত্তরের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মোহাম্মদ নাজমুল আলমকে মাদারীপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, কক্সবাজার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) মোহাম্মদ সারোয়ার আলমকে শিল্পাঞ্চল পুলিশে, খুলনা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সৈয়দ মোশফিকুর রহমানকে নৌ পুলিশে বদলি করা হয়েছে।

বদলিকৃতদের মধ্যে রাজশাহী মহানগরের মো. মনিরুল ইসলামকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই), চট্রগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের উজ্জ্বল কুমার রায়কে নওগাঁ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে ও ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের মোহাম্মদ মাহফুজুর রহমানকে সিলেট মহানগরে বদলি করা হয়েছে।

আবেগি জয়া আহসান অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন
  • ৩০ মার্চ ২০২৬
ভিআইপি ও পুলিশ কর্মকর্তাদের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, য…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি প্রো-ভিসি শিক্ষার রুটিন দায়িত্বে উপাচার্য ড. ওবায়দুল ই…
  • ৩০ মার্চ ২০২৬
কুবির প্রশাসনিক কার্যক্রম বন্ধের হুমকি দিলেন ছাত্রদল নেতারা
  • ৩০ মার্চ ২০২৬
ব্লেড-ক্ষুর নিয়ে চাকসু নেতার ওপর হামলা
  • ৩০ মার্চ ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন খুবি ছাত্রী
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence