চালু হয়েছে এনআইডি সার্ভারের সেবা

১৬ আগস্ট ২০২৩, ০২:৩৬ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১০ AM
চালু হয়েছে এনআইডি সার্ভারের সেবা

চালু হয়েছে এনআইডি সার্ভারের সেবা © সংগৃহীত

সাইবার হামলার আশঙ্কায় সকাল থেকে বন্ধ থাকা নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভারের পরিষেবা আবারও চালু হয়েছে। নির্বাচন কমিশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বুধবার (১৬ আগস্ট) দুপুর ১টা ২০ মিনিটে এই সেবা চালু হয়। নির্বাচন কমিশন সূত্র জানায়, রক্ষণাবেক্ষণের কিছু কাজের জন্য এটা সাময়িকভাবে বন্ধ ছিল। 

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, বুধবার বিকাল ৫টা পর্যন্ত সার্ভার বন্ধ থাকতে পারে। তবে তার আগেই এই সেবা পুনরায় চালু হয়েছে। 

এর আগে সাইবার হামলার আশঙ্কায় জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যভান্ডার এবং জাতীয় পরিচয়পত্র সেবা সংক্রান্ত ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ ছিল। সার্ভার বন্ধ করে রেখেছিল নির্বাচন কমিশন (ইসি)। ফলে বিপাকে পড়েছেন জাতীয় পরিচয়পত্র সেবাপ্রত্যাশীসহ ইসির মাঠপর্যায়ের কর্মকর্তারাও। এতে বিঘ্নিত হচ্ছে দৈনন্দিন কার্যক্রম। দেশের প্রায় ১২ কোটি নাগরিকের ব্যক্তিগত বিভিন্ন তথ্য রয়েছে এনআইডি সার্ভারে।

উল্লেখ্য, ১৫ আগস্টকে কেন্দ্র করে বাংলাদেশে বড় ধরনের হামলা চালানোর হুমকি দিয়েছিল একটি হ্যাকারগোষ্ঠী। সরকার থেকে জানানো হয়েছিল সাইবার হামলা রোধে সবধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গত ৪ আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (আইসিটি) বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) আওতাধীন সরকারের কম্পিউটার ইন্সিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ সার্ট) এই তথ্য জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্মীয় ও ভিন্ন মতাদর্শে উদ্বুদ্ধ একটি হ্যাকারগোষ্ঠী বিগত ৩১ জুলাই আগামী ১৫ আগস্ট বাংলাদেশের সাইবার জগতে বড় ধরনের হামলার হুমকি দিয়েছে। এর প্রেক্ষিতে সিআইআইসহ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা বিষয়ক প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি সংস্থার প্রতি সতর্কতা জারি করা হচ্ছে।

ট্যাগ: জাতীয়
হাকালুকি হাওরের ২০ হাজার মানুষের চলাচলের একটিমাত্র সড়ক, বাধ…
  • ২৭ অক্টোবর ২০২৬
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়…
  • ২৭ অক্টোবর ২০২৬
গুলি থেকে বাঁচলেও চাপাতি-কুড়ালের আঘাতে জখম ছাত্রদল নেতার মৃ…
  • ২৭ অক্টোবর ২০২৬
দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
  • ২৭ অক্টোবর ২০২৬
সংবাদ পেয়ে অসুস্থ অফিস সহকারীর খোঁজ নিতে হাসপাতালে চুয়েট উপ…
  • ২৭ অক্টোবর ২০২৬
‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির মন্তব্যের পর কেন ‘ব্যাখ্যা’ দিতে হ…
  • ২৬ অক্টোবর ২০২৬