বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করবে না চীন: চীনা রাষ্ট্রদূত

১৬ আগস্ট ২০২৩, ০১:৩৬ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১০ AM
বৈঠক শেষে সাংবাদিকদের সাঙ্গে কথা বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

বৈঠক শেষে সাংবাদিকদের সাঙ্গে কথা বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান © সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে নির্বাচন ইস্যুতে চীন কোন ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বুধবার (১৬ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে দপ্তরে পরিকল্পনামন্ত্রীর সঙ্গে সাক্ষাতে চীনা রাষ্ট্রদূত এসব কথা বলেন। মিটিং শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পরিকল্পনামন্ত্রী ও ইয়াও ওয়েন।

এসময় চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের দীর্ঘ সময়ের পরীক্ষিত বন্ধু হিসাবে দ্বি-পাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে সব রকম সহযোগিতা করবে চীন। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে গেলে ২০২৬ সাল পরবর্তী বিশ্ব বাণিজ্যে যেসব প্রতিবন্ধকতায় পড়তে পারে বাংলাদেশ সেখানেও শুল্ক ও কোটামুক্ত বাণিজ্য সুবিধা দিয়ে পাশে থাকবে চীন। এসময় বিদেশি ঋণ পরিশোধে বাংলাদেশকে নিয়ে চিন্তিত নয় বলেও জানান চীনের এই রাষ্ট্রদূত।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, পদ্মাসেতুর পর এবার পশ্চিমাঞ্চলের অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ করতে চায় চীন। একইসঙ্গে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ রয়েছে চীনা বিনিয়োগকারীদের। এসব বিষয়ে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে।

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close