খালেদা জিয়ারকে আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হবে

১৬ আগস্ট ২০২৩, ১২:১৮ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১১ AM

© ফাইল ছবি

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। তবে, জ্বর কমেছে। অ্যান্টিবায়োটিক দিয়ে অন্য জটিলতাগুলো নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। নিবিড় পর্যবেক্ষণেই রয়েছেন তিনি। তাঁকে আরও কয়েকদিন হাসপাতালেই থাকতে হবে। বিএনপির চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন আজ মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে এ তথ্য জানান।

ডা. জাহিদ জানান, খালেদা জিয়া এখনও কেবিনেই আছেন। চিকিৎসকরা তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। তবে, ভালো-মন্দ নিয়ে এখনই বলার সময় আসেনি।

মেডিকেল বোর্ডের এক চিকিৎসক জানিয়েছেন, প্রতিদিনই তাঁর স্বাস্থ্যের একাধিক পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। লিভারের মতো জটিল সমস্যা তো আছেই। এটার আসলে শতভাগ চিকিৎসা দেশে সম্ভব নয়। বোর্ড সর্বোচ্চ চেষ্টা কর যাচ্ছে। কিন্তু একাধিক জটিলতা থাকায় সীমাবদ্ধতা রয়েছে। এজন্য তাঁকে বারবার মাল্টিপল ডিজিজ সেন্টারে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, রক্তের হিমোগ্লোবিন, প্রেসার ও ডায়াবেটিসসহ স্বাস্থ্যের প্রায় সবকটি প্যারামিটারই ওঠানামা করছে। অ্যান্টিবায়োটিক দিয়ে তা কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। এ পর্যন্ত অনেক টেস্ট করা হয়েছে। বোর্ড কয়েকটির রেজাল্ট দেখে উদ্বিগ্ন। এজন্য তাকে আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হবে।

স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে যুবক আটক
  • ০৭ এপ্রিল ২০২৬
সুপারভাইজার নিয়োগ দেবে ফুডপান্ডা, আবেদন শেষ ২১ এপ্রিল
  • ০৭ এপ্রিল ২০২৬
কারখানার জেনারেটরের ফিতায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল গৃহবধূর
  • ০৭ এপ্রিল ২০২৬
ফেসবুকে এসএসসি পরীক্ষা পেছানোর গুঞ্জন, যা বললেন শিক্ষামন্ত্…
  • ০৭ এপ্রিল ২০২৬
সাতক্ষীরায় জেলা কমিটি না থাকায় নিষ্ক্রিয় ছাত্রদল, সাংগঠনিক …
  • ০৭ এপ্রিল ২০২৬
১১ দলীয় জোটের চার দিনের কর্মসূচি ঘোষণা
  • ০৭ এপ্রিল ২০২৬
close