নৌকার জন্য ভোট চাইলেন ওসি!

১৫ আগস্ট ২০২৩, ১১:৫০ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১১ AM
বক্তব্যরত ওসি মো. ফারুক হোসেন

বক্তব্যরত ওসি মো. ফারুক হোসেন © সংগৃহীত

কুমিল্লার নাঙ্গলকোটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় নৌকার জন্য ভোট চেয়েছেন নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন। সে এলাকার বর্তমান সংসদ সদস্য রয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অর্থমন্ত্রীর জন্য ওসির ভোট চাওয়ার ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে চারদিকে চলছে সমালোচনার ঝড়।

খোঁজ নিয়ে জানা গেছে, আজ মঙ্গলবার(১৫ আগস্ট) দুপুরে নাঙ্গলকোট উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় ওসি মো. ফারুক হোসেন কুমিল্লা-১০ (সদর দক্ষিণ, লালমাই, নাঙ্গলকোট) আসনের সংসদ সদস্য ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের জন্য ভোট কামনা করেন। এরই মধ্যে ওসির ওই বক্তব্যের ৩৯ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে ওসি ফারুক হোসেনকে বলতে শোনা যায়, ‘নাঙ্গলকোট উপজেলার মানুষ গণহারে, গণমানুষের মতো করে উনাকে আবার নির্বাচিত করবেন। এটা আমার মনের দিক থেকে আপনাদের প্রতি মিনতি। বিকজ আসলে মাননীয় অর্থমন্ত্রী মহোদয় এত বেশি নাঙ্গলকোটে উন্নয়ন করেছেন, আমি যদি পূর্বের ইতিহাস শুনি, নাঙ্গলকোটে অনেক জায়গায় রাস্তাঘাটও ছিল না, বিদ্যুৎ ছিল না। উনি যখন আসলেন, আপনাদের মন জয় করলেন এবং আপনাদের উন্নয়নের শিখরে পৌঁছে দিলেন এবং আপনাদের জন্যই করেছেন।’

এদিন নাঙ্গলকোট উপজেলা সম্মেলন কক্ষে জাতীয় শোক দিবসের আলোচনা সভার আয়োজন করে নাঙ্গলকোট উপজেলা প্রশাসন। এতে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুদ্দিন কালু, নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান মেহবুব, উপজেলা কৃষি কর্মকর্তা নজরুল ও নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন।

ওই আলোচনাসভায় বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য মানুষ অংশ নেয়। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর একজন সদস্য হয়ে ওসির মুখে এমন রাজনৈতিক বক্তব্যে সেখানে উপস্থিত সকলেই অবাক হয়েছেন।

বক্তব্যের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন।

দুপুরে মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ১৫ মার্চ ২০২৬
ট্রেনে ঈদ যাত্রা : আজ বিক্রি হচ্ছে ২৫ মার্চের ফিরতি টিকিট
  • ১৫ মার্চ ২০২৬
শাহ পরীর দ্বীপের স্বপ্নের সড়ক এখন মৃত্যুকূপ
  • ১৫ মার্চ ২০২৬
ডেকে নিয়ে কিশোরকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু
  • ১৫ মার্চ ২০২৬
ফের ফেনীতে মধ্যরাতে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ
  • ১৫ মার্চ ২০২৬
ইবির আবাসিক হল বন্ধ হচ্ছে আজ
  • ১৫ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081