কক্সবাজারে সাঈদীর গায়েবানা জানাজা শেষে সংঘর্ষ, গুলিতে নিহত ১

১৫ আগস্ট ২০২৩, ০৭:৩৫ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১১ AM
সংঘর্ষে ক্ষতিগ্রস্ত গাড়ি ও নিরাপত্তার চেষ্টায় পুলিশ সদস্যরা

সংঘর্ষে ক্ষতিগ্রস্ত গাড়ি ও নিরাপত্তার চেষ্টায় পুলিশ সদস্যরা © সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত জামায়াতে ইসলামীর সাবেক নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজার পর কক্সবাজারের চকরিয়া ও পেকুয়ায় সহিংস ঘটনা ঘটেছে। জানাজায় অংশ নেওয়া লোকজনের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ওসি, ইউএনও, স্বাস্থ্য কর্মকর্তা, এসিল্যান্ডসহ অন্য সরকারি কর্মকর্তাদের গাড়ি।

সহিংসতার একপর্যায়ে করা গুলিতে নিহত হয়েছেন একজন। এসময় দুই থানার ওসিসহ ২০ পুলিশ সদস্য আহত হয়েছেন। এসব তথ্য নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ ও পেকুয়া থানার ওসি মোহাম্মদ ওমর হায়দার।

মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে চকরিয়ার চিরিঙ্গা পুরাতন জামে মসজিদে এলাকা ও পেকুয়ার বারবাকিয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের পেকুয়া ও চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুলিতে নিহত ফোরকানুল ইসলাম (৬০) চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আব্দুল বারিপাড়ার বাসিন্দা। তিনি চিরিঙ্গা রাস্তার মাথা এলাকায় চায়ের দোকান চালাতেন।

স্থানীয়রা জানিয়েছেন, সোমবার রাতে মারা যাওয়া সাঈদীর গায়েবানা জানাজা মঙ্গলবার বিকেলে পড়ার ঘোষণা দিয়েছিল কক্সবাজার জেলা জামায়াত। সেই সূত্র ধরে চকরিয়া পাইলট স্কুল মাঠে জানাজা হওয়ার কথা ছিল। কিন্তু জেলা জামায়াত তাদের সিদ্ধান্ত পাল্টে মসজিদে ওয়াক্তিয়া নামাজ শেষে শুধু দোয়া করার সিদ্ধান্তের কথা প্রচার করে দুপুরে।

এরপরও চকরিয়া পাইলট স্কুল মাঠে জামায়াত ও সাঈদীর অনুসারীরা বিকেল ৩টার দিকে জড়ো হতে থাকেন। সেখান থেকে তারা চিরিঙ্গা পুরাতন জামে মসজিদে এসে দোয়ায় শরীক হন।

বিকেল সাড়ে ৩টার দিকে তারা মসজিদ থেকে বের হন। এসময় সদ্য বন্যায় ক্ষতিগ্রস্ত স্থানীয় সিকলঘাট এলাকায় ত্রাণ দিয়ে নিজ নিজ গাড়িতে ফিরছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), চকরিয়া থানার ওসি, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। তাদের গাড়ি লামার চিরিঙ্গা এলাকায় পৌঁছামাত্র গায়েবানা দোয়া থেকে ফেরা লোকজনের সামনে পড়ে।

কোনোকিছু বুঝে ওঠার আগেই তারা প্রশাসনের গাড়িতে হামলা শুরু করেন। ইউএনওর গাড়ি দ্রুত চালিয়ে আক্রান্ত হওয়া থেকে পার পেলেও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, ওসির গাড়ি ভাংচুরের কবলে পড়ে। এসময় দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত হন।

চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ জানান, দুর্বৃত্তরা আমাদের গাড়িতে হামলা চালিয়েছে। হামলায় আমিসহ পাঁচজন আহত হয়েছি। চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশ ভ্যান ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শোভন দত্তকে বহন করা গাড়ি। ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অপরদিকে, পেকুয়ার বারবাকিয়া বাজার এলাকায় গায়েবানা জানাজা শেষে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে ওসিসহ আহত হয়েছেন ১৫ পুলিশ সদস্য। হামলাকারীদের ইট-পাটকেলে ক্ষতিগ্রস্ত হয়েছে ইউএনও এবং সহকারী কমিশনারের (এসিল্যান্ড) গাড়ি।

হামলায় আহত হয়েছেন পেকুয়া থানার ওসি মোহাম্মদ ওমর হায়দার, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য, উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহিনুল ইসলাম, অমর চদ্র বিশ্বাস, মফিজুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. জসিম উদ্দিন, কনস্টেবল আরিফুল ইসলাম ভূঁইয়া, প্রদীপ কুমার দে, মো. সবুর মিয়া, রবি উল্লাহ, ইমরান হোসেন, রামকৃষ্ণ দাশ, তৌহিদুল ইসলাম, রিপন মিয়া, রিয়াজুল ইসলাম।

পেকুয়া থানার ওসি মোহাম্মদ ওমর হায়দার জানান, বারবাকিয়া বাজারে সাঈদীর গায়েবানা জানাজা পড়া হয়। এসময় আইনশৃঙ্খলা রক্ষায় বাজারে টহলে ছিল পুলিশের একটি টিম। নামাজ শেষে লোকজন অকস্মাৎ পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়ে মারে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাই।

এসময় আমাদের ওপরও হামলা করা হয়। এতে আমিসহ ১৫ পুলিশ সদস্য আহত হয়েছি। খবর পেয়ে ইউএনও, এসিল্যান্ড ঘটনাস্থলে গেলে তাদের গাড়িতেও ইট-পাটকেল মারা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ ইরানের
  • ০১ এপ্রিল ২০২৬
ফেনীতে দুই বেসরকারি হাসপাতাল বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য ব…
  • ০১ এপ্রিল ২০২৬
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence