আমাদের নানা রকম ছবক দেয় বিদেশিরা: শিক্ষামন্ত্রী

১৫ আগস্ট ২০২৩, ০১:৪৫ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১১ AM
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © টিডিসি ফটো

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আপনারা দেখছেন, এই যে বিদেশিরা আজকাল আমাদের নানা রকম ছবক দেয়। তারা ১৯৭১ সালের মানবতাবিরোধী যুদ্ধাপরাধীরা যখন ক্ষমতায় এসেছিল, তাদের যখন বিচার হলো না, তখন মানবাধিকার ক্ষুণ্ন হয়নি।

মঙ্গলবার (১৫ আগস্ট) চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও কীর্তির ওপর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা শিক্ষামন্ত্রী।

১৯৭৫ সালে শিশুপুত্র রাসেলসহ বঙ্গবন্ধুকে নির্বংশ করা হলো নৃশংসভাবে, তখন মানবাধিকার ক্ষুণ্ন হয়নি। তারা হত্যাকাণ্ডের বিচার চাইতে পারেনি জানিয়ে তিনি বলেন, তখন মানবাধিকার ক্ষুণ্ন হয়নি। ১৯৮১ সালে বঙ্গবন্ধুকন্যা ফিরে এসে নিহত বাবা-মাসহ পরিবারের নিহত সদস্যদের জন্য সেই বাড়িটিতে একটু দোয়া পড়তে চেয়েছিলেন, তাকে তা করতে দেওয়া হয়নি, বাড়িতেই ঢুকতে দেওয়া হয়নি।

পাকিস্তানি হানাদার বাহিনী যে ৯৫ হাজার আত্মসমর্পণ করেছিল, সে আত্মসমর্পণকারীদের মধ্যে বাঙালি নামধারী কিছু কুলাঙ্গার পাকিস্তানি সেনা অফিসার ছিল। রকিবুল হুদা ছিল তাদের একজন। অতএব সে বঙ্গবন্ধুর কন্যাকে হত্যার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। বঙ্গবন্ধুকন্যাকে হত্যার জন্য কমপক্ষে ২১ বার চেষ্টা করা হয়েছে—বলেন দীপু মনি।

যখন ২০০১ সালে অব্যাহতভাবে মাসের পর মাস সারা বাংলাদেশকে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা মৃত্যুপুরীতে পরিণত করেছিল। যখন মহিমা, ফাহিমা, পূর্ণিমা, লতিফাকে ধর্ষণ এবং দলবদ্ধ ধর্ষণ করা হয়েছিল, তখন মানবাধিকার কোথায় ছিল এমন প্রশ্নও জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুল হাসান। এ সময় বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, মেয়র মো. জিল্লুর রহমান ও স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী। এর আগে চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাস থেকে শোক র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমির সামনে এসে শেষ হয়।

উদ্বেগজনক হারে বাড়ছে অটিজম, গর্ভাবস্থাতেই মা ও অনাগত সন্তান…
  • ০২ এপ্রিল ২০২৬
ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে মাভাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক…
  • ০২ এপ্রিল ২০২৬
অর্থাভাবে মাস্টার্সে ভর্তি হতে না পারা ঢাবি ছাত্রীর পাশে ছা…
  • ০২ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরও ২৬ শিশু
  • ০২ এপ্রিল ২০২৬
নাসিরনগরে অভিযানে ৫ হাজার লিটার ডিজেল উদ্ধার
  • ০২ এপ্রিল ২০২৬
জয় দিয়েই এশিয়ান গেমস শুরু বাংলাদেশের
  • ০২ এপ্রিল ২০২৬