বিএনপির ৩ দিনের নতুন কর্মসূচি ঘোষণা

১৫ আগস্ট ২০২৩, ০৩:৩৬ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১১ AM
বিএনপি’র দলীয় পতাকা

বিএনপি’র দলীয় পতাকা © ফাইল ছবি

সরকার পতনের এক দফা দাবি এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই ঘোষণা দেন।

রিজভী বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তার আরোগ্য কামনায় আগামীকাল বুধবার (১৬ আগস্ট) সারাদেশে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে দোয়া মাহফিল হবে। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আগামী বৃহস্পতিবার (১৭ আগস্ট) সারাদেশে লিফলেট বিতরণ করা হবে। সারাদেশে পদযাত্রা কর্মসূচি পালন করা হবে ১৯ আগস্ট শনিবার ।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় অবৈধ সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামী শুক্রবার (১৮ আগস্ট) ঢাকা মহানগরসহ সব মহানগরে গণমিছিল করবে বিএনপি।

পটুয়াখালীতে ৬ হাজার ২০০ লিটার জ্বালানি তেল জব্দ, ফিলিং স্টে…
  • ০২ এপ্রিল ২০২৬
প্রাইম ব্যাংকে চাকরি, আবেদন শেষ ১৫ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬
এলপি গ্যাসের দাম বাড়ল ৩৮৭ টাকা
  • ০২ এপ্রিল ২০২৬
যশোর সদরে এক রাতে ৮ ট্রান্সফরমার চুরি, ক্ষতির মুখে শতাধিক ক…
  • ০২ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ শুরুর আগেই ৬ষ্ঠ শিরোপার জন্য আর্থিক পুরস্কার ঘোষণা…
  • ০২ এপ্রিল ২০২৬
চবিতে প্রথম বর্ষের ওরিয়েন্টশন ও ক্লাস শুরুর তারিখ ঘোষণা
  • ০২ এপ্রিল ২০২৬