সেই সুখরঞ্জন বালিকে দেখা গেল সাঈদীর জানাজায়

১৫ আগস্ট ২০২৩, ০২:৫৪ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১১ AM

© সংগৃহীত

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুর ১টা ২৫ মিনিটে পিরোজপুরের আল্লামা সাঈদী ফাউন্ডেশন মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

এই জানাজায় দেখা মিলেছে দেলাওয়ার হোসাইন সাঈদী যুদ্ধাপরাধের মামলায় বহুল আলোচিত সাক্ষী সুখরঞ্জন বালিকে। এসময় তাকে বলতে দেখা গেছে, সে (সাঈদী) নির্দোষ, তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। সে দুই টার্ম আমাদের এখানে এমপি ছিলেন, আমরা মায়ের কোলের মত নিরাপদ ছিলাম। সে খুব ভালো মানুষ ছিলেন।

এর আগে সকাল ১০টার দিকে সাঈদী ফাউন্ডেশন মাঠে পৌঁছে দেলাওয়ার হোসাইন সাঈদীকে বহনকারী লাশবাহী ফ্রিজিং গাড়ি। এসময় তার জানাজা ঘিরে সাঈদী ফাউন্ডেশন মাঠ ও আশেপাশে মানুষের অনেক ভিড় দেখা গেছে।

এদিকে ফাউন্ডেশন মসজিদের পাশে সাঈদী পারিবারিক কবরস্থানে বড় ছেলে মাওলানা রাফীক সাঈদীর কবরের পাশে তার কবর খনন করা হয়েছে। বিকেলে সেখানেই তাকে দাফন করা হবে বলে জানা গেছে।

হাকালুকি হাওরের ২০ হাজার মানুষের চলাচলের একটিমাত্র সড়ক, বাধ…
  • ২৭ অক্টোবর ২০২৬
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়…
  • ২৭ অক্টোবর ২০২৬
গুলি থেকে বাঁচলেও চাপাতি-কুড়ালের আঘাতে জখম ছাত্রদল নেতার মৃ…
  • ২৭ অক্টোবর ২০২৬
দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
  • ২৭ অক্টোবর ২০২৬
সংবাদ পেয়ে অসুস্থ অফিস সহকারীর খোঁজ নিতে হাসপাতালে চুয়েট উপ…
  • ২৭ অক্টোবর ২০২৬
‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির মন্তব্যের পর কেন ‘ব্যাখ্যা’ দিতে হ…
  • ২৬ অক্টোবর ২০২৬