কেরানীগঞ্জে কারখানায় আগুন, নিহত ৩

১৫ আগস্ট ২০২৩, ০৮:৪১ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১১ AM

© সংগৃহীত

কেরানীগঞ্জের গোবরবাগে রাসায়নিক একটি কারখানায় অগ্নিকাণ্ডে তিনজন নিহত হয়েছেন। সকাল সোয়া ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) ভোর ৪টায় কালিন্দী ইউনিয়নের গদারবাগের এই কারখানায় আগুনের সূত্রপাত ঘটে।  আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করেছে বলে জানিয়েছেন নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালেদ। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় ভোর সোয়া ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ পর্যন্ত ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম জলবায়ু ও দুর্যোগ সহনশীলতা সম্মেলন 
  • ১২ এপ্রিল ২০২৬
সৌদি আরবে যুদ্ধবিমান পাঠাল পাকিস্তান
  • ১২ এপ্রিল ২০২৬
খুলনায় তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা
  • ১২ এপ্রিল ২০২৬
এপ্রিলের শেষ সপ্তাহে চালু হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন: এমপি …
  • ১২ এপ্রিল ২০২৬
হঠাৎ অসুস্থ হয়ে পড়া ত্রাণমন্ত্রীর শারীরিক অবস্থা জানালেন এক…
  • ১২ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১২ এপ্রিল ২০২৬
close