সাঈদীর মৃত্যুর খবরে শাহবাগে জামায়াতের নেতা-কর্মীদের শোক, বিক্ষোভ

১৪ আগস্ট ২০২৩, ১১:৫০ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১১ AM
জামায়াতের শীর্ষ নেতা দেলোয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শাহবাগে বিক্ষোভ

জামায়াতের শীর্ষ নেতা দেলোয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শাহবাগে বিক্ষোভ © টিডিসি ফটো

জামায়াতের শীর্ষ নেতা দেলোয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ করছেন দলটির নেতা-কর্মীরা।

সরেজমিনে দেখা যায়, দেলোয়ার হোসেন সাইদীর মৃত্যু সংবাদের পরপরই নেতা-কর্মীরা শাহবাগে জড়ো হতে শুরু করেন। পরে নেতা-কর্মীর সংখ্যা বাড়তে থাকলে বিক্ষোভ বৃহদাকার ধারণ করে। প্রথম দিকে পুলিশ বাধা দিতে চাইলে নেতাকর্মীরা পুলিশকে ধাওয়া করে। এ সময় সহিংসতা এড়াতে দলীয় নেতাকর্মীরাই পুলিশকে রক্ষা করে শাহবাগ থানায় প্রবেশ করার সুযোগ করে দেয়।

এসময় বিক্ষোভকারীরা সাঈদী সাহেবের রক্ত, বৃথা যেতে দেবো না; কে বলে রে রাজাকার, সাঈদী মোদের অহংকার; আমার নেতা মরলো কেন, খুনী হাসিনা জবাব দে; দুনিয়ার মুসলিম, এক হও লড়াই করো; জামাতের একশন, ডাইরেক্ট একশন- ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

উল্লেখ্য, হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার রাতে ঢাকায় শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মৃত্যুবরণ করেছেন যুদ্ধাপরাধের মামলায় আজীবন কারাদণ্ড প্রাপ্ত দেলোয়ার হোসেন সাইদী।

ট্যাগ: জামায়াত
সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬