বছরের প্রথমার্ধে ১৫ শতাংশ মুনাফা করেছে হুয়াওয়ের

১৪ আগস্ট ২০২৩, ১২:০৬ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১২ AM
হুয়াওয়ে

হুয়াওয়ে © ইন্টারনেট

হুয়াওয়ে নিজের আর্থিক প্রবৃদ্ধির যে পূর্বাভাস দিয়েছিল সেভাবেই এগিয়ে চলেছে প্রতিষ্ঠানটি। চলতি সপ্তাহে হুয়াওয়ের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছে, চলতি বছরের প্রথমার্ধে আয় হয়েছে ৩১০.৯ বিলিয়ন চীনা ইউয়ান। বাণিজ্যিক প্রতিবেদন অনুযায়ী তিন দশমিক এক শতাংশ প্রবৃদ্ধি ও ১৫ শতাংশ মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছে হুয়াওয়ে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিষ্ঠানটি এর আইসিটি অবকাঠামো ব্যবসা থেকে ১৬৭ দশমিক দুই বিলিয়ন, কনজ্যুমার বিজনেস থেকে ১০৩ দশমিক পাঁচ বিলিয়ন, ক্লাউড বিজনেস থেকে ২৪ দশমিক এক বিলিয়ন, ডিজিটাল পাওয়ার থেকে ২৪ দশমিক দুই বিলিয়ন এবং ইন্টেলিজেন্ট অটোমোটিভ সল্যুশন (আইএএস) বিজনেস থেকে এক বিলিয়ন চীনা ইউয়ান আয় করেছে।

হুয়াওয়ের রোটেটিং চেয়ারম্যান সাবরিনা মেং বলেন, ‘আমাদের প্রতি সমর্থনের জন্য গ্রাহক ও সহযোগীদের ধন্যবাদ। সবাই একসাথে নিবেদিতভাবে কাজ করার জন্য আমি পুরো হুয়াওয়ে টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। গ্রাহক ও সহযোগীদের জন্য আরও উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করার লক্ষ্যে আমরা ডিজিটালাইজেশন, বুদ্ধিমত্তা (ইন্টিলিজেন্স) এবং ডিকার্বনাইজেশন সংক্রান্ত মৌলিক প্রযুক্তির উন্নয়নে বিনিয়োগ করে যাচ্ছি।’

তিনি বলেন, চলতি বছরের প্রথমার্ধে আমাদের আইসিটি অবকাঠামো ব্যবসা ও কনজ্যুমার বিজনেস ভালো অবস্থানে ছিল। এছাড়া, আমাদের ডিজিটাল পাওয়ার ও ক্লাউড ব্যবসা ভালো প্রবৃদ্ধি অর্জন করেছে এবং ইন্টিলিজেন্ট কানেক্টেড ভেহিকেল (যানবাহন) সংক্রান্ত বিভিন্ন সল্যুশন বাজারে সাড়া ফেলেছে।

এখানে প্রকাশিত আর্থিক তথ্য আন্তর্জাতিক হিসাব মান বা ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডসের মান মেনে হিসাব করা হয়েছে। এসব তথ্য আর্থিক বিবরণী নিরীক্ষায় প্রাপ্ত ফলাফল নয়। ২০২৩ সালের জুন শেষে বিনিময় হার ছিল ১ ইউএস ডলার সমান ৭.২৫৪৩ চীনা ইউয়ান।

হাকালুকি হাওরের ২০ হাজার মানুষের চলাচলের একটিমাত্র সড়ক, বাধ…
  • ২৭ অক্টোবর ২০২৬
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়…
  • ২৭ অক্টোবর ২০২৬
গুলি থেকে বাঁচলেও চাপাতি-কুড়ালের আঘাতে জখম ছাত্রদল নেতার মৃ…
  • ২৭ অক্টোবর ২০২৬
দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
  • ২৭ অক্টোবর ২০২৬
সংবাদ পেয়ে অসুস্থ অফিস সহকারীর খোঁজ নিতে হাসপাতালে চুয়েট উপ…
  • ২৭ অক্টোবর ২০২৬
‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির মন্তব্যের পর কেন ‘ব্যাখ্যা’ দিতে হ…
  • ২৬ অক্টোবর ২০২৬