ডেঙ্গুতে আরও ১১ জনের মৃত্যু

১৩ আগস্ট ২০২৩, ০৭:৪১ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১২ AM

© ফাইল ছবি

সারাদেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৩৯৮ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৯০৫ জন।

রবিবার(১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শনিবার (১২ আগস্ট) সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৯০৫ জন। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ১০৪২ জন ও রাজধানীর বাইরের হাসপাতালগুলোতে এক হাজার ৮৬৩ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৮৫ হাজার ৪১১ জন। তাদের মধ্যে রাজধানীর ৪২ হাজার ৭৪৬ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৪২ হাজার ৬৬৫ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭৫ হাজার ২৮০ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৮ হাজার ১০৪ জন এবং ঢাকার বাইরের ৩৭ হাজার ১৭৬ জন।

এর আগে ২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে যুবক আটক
  • ০৭ এপ্রিল ২০২৬
সুপারভাইজার নিয়োগ দেবে ফুডপান্ডা, আবেদন শেষ ২১ এপ্রিল
  • ০৭ এপ্রিল ২০২৬
কারখানার জেনারেটরের ফিতায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল গৃহবধূর
  • ০৭ এপ্রিল ২০২৬
ফেসবুকে এসএসসি পরীক্ষা পেছানোর গুঞ্জন, যা বললেন শিক্ষামন্ত্…
  • ০৭ এপ্রিল ২০২৬
সাতক্ষীরায় জেলা কমিটি না থাকায় নিষ্ক্রিয় ছাত্রদল, সাংগঠনিক …
  • ০৭ এপ্রিল ২০২৬
১১ দলীয় জোটের চার দিনের কর্মসূচি ঘোষণা
  • ০৭ এপ্রিল ২০২৬
close