বঙ্গবন্ধুর নাম বুলেটে মোছা যায় না: জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি

১৩ আগস্ট ২০২৩, ০৭:০৩ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১২ AM
প্রফেসর ড. মো. মশিউর রহমান

প্রফেসর ড. মো. মশিউর রহমান © ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেছেন, ঘাতকরা ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করেছে। তাদের সংকীর্ণ ও লোলুপ দৃষ্টি সেদিন শুধু এইটুকু বুঝতে পারেনি, বাংলাদেশের বুকজুড়ে বঙ্গবন্ধুর নাম যেভাবে লিপিবদ্ধ করা আছে, বুলেটে তা মোছা যায় না।

রোববার (১৩ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনে মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ‘বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম আয়োজিত ‘ষড়যন্ত্রের উৎপাটনই শোকাবহ আগস্টের অঙ্গীকার’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনে এসব কথা বলেন উপাচার্য।

 ড. মশিউর রহমান বলেন, ‘এই শোকাবহ আগস্টে আমাদের অঙ্গীকার হোক, মুজিবকে ভালোবেসে, তার চেতনাকে ধারণ করে উন্নয়নের পথে ধাবিত হওয়া। মানব মুক্তির সকল সোপানে উন্নীত হওয়া আর সমতা, মমতা ও ভালোবাসার একটি অপূর্ব বাংলাদেশ সৃষ্টি করা।

‘‘উগ্র সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, অগণতান্ত্রিক চর্চা, সামরিক শাসনের আস্ফালন আর সকল প্রকার ষড়যন্ত্রকে রুখে দিয়ে মানব মুক্তির জয়গান প্রতিষ্ঠা হোক শোকাবহ আগস্টে আমাদের শক্তি সৃষ্টির সম্মিলিত শপথ। বঙ্গবন্ধু কন্যার ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে উন্নীত হবার স্বপ্ন শপথে আসুন সকলে সম্মিলিত হই, আসুন সংঘবদ্ধ হই। অশুভকে প্রতিহত করি, গড়ে তুলি দুর্বার ঐক্যে অপূর্ব  সৃজনশীল স্নোতধারা।’’

জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য আরও বলেন, ‘পিতা মুজিবের লড়াই ছিল বিশ্ব মানবতা ও শোষণহীন সমাজ প্রতিষ্ঠায়। সে দর্শনে তিনি বিশ্বনেতা ও রাজনৈতিক দর্শনে অন্যতম শ্রেষ্ঠ এক মহামানব। বঙ্গবন্ধু আমাদের ভালবাসার নাম; আমাদের চেতনার আঁধার, আর বাঙালির সর্বকালের আশ্রয়।

এসএসসি পাসেই চাকরি ইবনে সিনায়, আবেদন শেষ ৩১ মার্চ
  • ১৮ মার্চ ২০২৬
নামাজঘরের পাশে মাদক-জুয়া, প্রতিবাদ করায় কৃষকদল নেতার হামলায়…
  • ১৮ মার্চ ২০২৬
সরকারি ছুটিতেও বাসভবনে থেকে কাজ করছেন প্রধানমন্ত্রী
  • ১৮ মার্চ ২০২৬
বন্ধ বাকৃবি ক্যাম্পাসে চুরির চেষ্টা, তরুণ আটক
  • ১৮ মার্চ ২০২৬
ইসলামী ব্যাংক কোনো দলের অনুগত হতে পারবে না, বাংলাদেশ ব্যাংক…
  • ১৮ মার্চ ২০২৬
ঈদে ঘরমুখো যাত্রী নিয়ে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, হতাহতের…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence