আরও ৩ দিন বৃষ্টির সম্ভাবনা

১৩ আগস্ট ২০২৩, ১১:৪৫ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১২ AM
শনিবার রাত থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে

শনিবার রাত থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে © আমান উল্যাহ আলভী

গতকাল শনিবার রাত থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। এরপর ভোর থেকে থেমে থেমে বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে কোথাও কোথাও পানি জমে যাওয়ায় দীর্ঘ যানজট ভোগান্তির মাত্রা বাড়িয়েছে স্কুল আর অফিসগামী যাত্রীদের। আকাশও মেঘলা। অপরদিকে সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ‘পরবর্তী ৭২ ঘণ্টায় (৩ দিন) আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।’ অর্থাৎ এভাবে বৃষ্টি চলেতে পারে আরও তিনদিন।

রোববার (১৩ আগস্ট) সকালে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কামাল মল্লিক বলেন, বর্ষাকালে এ বৃষ্টিপাত স্বাভাবিক। আগামী ১৬ আগস্ট (বুধবার) পর্যন্ত সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ১৬ আগস্টের পর বৃষ্টিপাত কমতে পারে। তবে ২০ আগস্টের পর আবার বাড়তে পারে।

ঢাকার এ সময়ে ৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পরিস্থিতির পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

f3d5f2d6-1ae5-49e5-9358-e5c91c04d854

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এতে বলা হয়, মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close