বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে মাদরাসাছাত্রের মৃত্যু

১২ আগস্ট ২০২৩, ০৪:১৪ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১৫ AM

© সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ায় মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। শনিবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার হাতিয়া পৌরসভার আহমদ মিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. নিহাজ উদ্দিন (১৪) উপজেলার হাতিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মো. দিদার উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার সকাল থেকে হাতিয়ায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। সকাল ৯টার দিকে মাদরাসা ছুটি হওয়ায় বৃষ্টির মধ্যেই বাড়ি যাচ্ছিল নিহাজ। এসময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় নিহাজ। নিহত নিহাজ স্থানীয় আহমদ মিয়া বাজার নূরানী হেফজ মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার পরপরই মরদেহ নিহতের স্বজনরা বাড়ি নিয়ে যান।

স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ফোয়ারা তাসমীম
  • ৩০ মার্চ ২০২৬
বিশেষ ব্যবস্থায় হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত সরকারের
  • ৩০ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান
  • ৩০ মার্চ ২০২৬
ইরানে স্থল অভিযানে সেনা পাঠাবে না যুক্তরাজ্য
  • ৩০ মার্চ ২০২৬
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ৩ পদে রদবদল
  • ৩০ মার্চ ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডে প্রতিটি মামলার সুষ্ঠু বিচা…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence