পুকুরের পানিতে ডুবে ছাত্রলীগ নেতার মৃত্যু

১২ আগস্ট ২০২৩, ০২:৫৪ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
শহীদুল ইসলাম রবিন

শহীদুল ইসলাম রবিন © সংগৃহীত

নোয়াখালীর সেনবাগে পুকুরে গোসল করতে নেমে শহীদুল ইসলাম রবিন নামে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। শনিবার (১২ আগস্ট) সকালে উপজেলার নবীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খলিল মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শহীদুল ইসলাম রবিন (২৮) উপজেলার নবীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রফিকুল ইসলামের ছেলে। তিনি নবীপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন।

স্থানীয়রা জানায়, ঢাকা থেকে শরীরে জ্বর নিয়ে দুই দিন আগে বাড়ি আসেন রবিন। শনিবার সকাল ৮টার দিকে ঘুম থেকে উঠে বাড়ির পুকুরে গোসল করতে নামে। এ সময় পুকুরের পানিতে ডুব দিয়ে আর উঠতে পারেনি রবিন। সেখানে ডুব দেওয়া অবস্থায় পানিতে ডুবে তার মৃত্যু হয়।

রবিনের বাবা-মা পুকুর ঘাটে ছেলের জামা-কাপড় দেখে অনেকক্ষণ তার জন্য অপেক্ষা করেন। এরপর ছেলেকে দেখতে না পেয়ে তারা চিৎকার শুরু করে। এক পর্যায়ে বাড়ির লোকজন পুকুরে নেমে সকাল ১০টার দিকে রবিনকে অচেতন অবস্থায় উদ্ধার করে কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবিনকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ বিষয়ে কেউ পুলিশকে এখনো অবহিত করেনি। তবে খোঁজ-খবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারকে ১ কোটি ১৯ লাখ টাকা অন…
  • ০৪ আগস্ট ২০২৬
জকসু ভিপি ও জিএসকে মেরে ক্যাম্পাসছাড়া করল ছাত্রদল
  • ০৪ আগস্ট ২০২৬
অফিসার নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, আবেদন ১০ আগস্ট পর্যন্ত
  • ০৪ আগস্ট ২০২৬
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসির স্থগিত পরীক্ষার রুটিন প্র…
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাকা কলেজে ছাত্রশিবির নেতার ওপর ছাত্রদলের হামলা
  • ০৪ আগস্ট ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইনস নিয়োগ দেবে সেফটি অফিসার, আবেদন ১০ আগস…
  • ০৪ আগস্ট ২০২৬