সরকার দেশকে আ.লীগ-বিএনপিতে ভাগ করেছে: ফখরুল

১২ আগস্ট ২০২৩, ০২:৪৫ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত শেষে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল

বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত শেষে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল © সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার দেশকে আওয়ামী লীগ ও বিএনপি দুই ভাগে ভাগ করেছে। এ বিভক্তি দেশের জন্য অত্যন্ত অমঙ্গল বয়ে আনবে। শনিবার (১২ আগস্ট) গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ অভিযোগ করেছেন তিনি।

তিনি আরও বলেন, দেশে সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আওয়ামী লীগের আমলে। আর দোষারোপ করা হয় বিএনপিকে। ভারতে গিয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালায় আওয়ামী লীগ। 

এর আগে শনিবার সকালে আরাফাত রহমান কোকোর ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে তার কবর জিয়ারত শেষে মির্জা ফখরুল বলেন, দেশে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে মেডিকেল বোর্ড উদ্বেগ প্রকাশ করেছে। অবিলম্বে দেশের বাইরে চিকিৎসা দেওয়ার পরামর্শ দিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড।

তিনি আরও বলেন, দেশজুড়ে খালেদা জিয়ার মুক্তির দাবিতে সোচ্চার হয়েছে মানুষ। তাই তার চিকিৎসা নিয়ে সবাই উদ্বিগ্ন। একটি কুচক্রীমহল দীর্ঘকাল ধরে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়েছে।

হাকালুকি হাওরের ২০ হাজার মানুষের চলাচলের একটিমাত্র সড়ক, বাধ…
  • ২৭ অক্টোবর ২০২৬
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়…
  • ২৭ অক্টোবর ২০২৬
গুলি থেকে বাঁচলেও চাপাতি-কুড়ালের আঘাতে জখম ছাত্রদল নেতার মৃ…
  • ২৭ অক্টোবর ২০২৬
দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
  • ২৭ অক্টোবর ২০২৬
সংবাদ পেয়ে অসুস্থ অফিস সহকারীর খোঁজ নিতে হাসপাতালে চুয়েট উপ…
  • ২৭ অক্টোবর ২০২৬
‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির মন্তব্যের পর কেন ‘ব্যাখ্যা’ দিতে হ…
  • ২৬ অক্টোবর ২০২৬