কুলাউড়ায় জঙ্গি অভিযান, নারীসহ আটক ৯

১২ আগস্ট ২০২৩, ০৯:১১ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
কুলাউড়ায় জঙ্গি অভিযান

কুলাউড়ায় জঙ্গি অভিযান © সংগৃহীত

মৌলিভীবাজারে কুলাউড়ায় ১৩ নম্বর কর্মধা ইউনিয়নের জুগিটিলা গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। ওই অভিযানে জঙ্গি সন্দেহে ৯ জনকে আটক করা হয়েছে। অভিযান এখনও চলছে। অভিযান শেষে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শুক্রবার (১১ আগস্ট) রাত সাড়ে ৮টা থেকে বাড়িটি ঘিরে রাখা হয়। পরে শনিবার (১২ আগস্ট) ভোর থেকে অভিযান শুরু হয়। অভিযান চালিয়ে ৫ জন পুরুষ ও ৪ জন নারীকে আটক করা হয় বলে জানান মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান।

আরও পড়ুন: নির্বাচন নির্বাচন খেলা এবার হবে না: মির্জা ফখরুল

তিনি বলেন, মৌলভীবাজারে কুলাউড়া থানায় দূর্গম পাহাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালায় সিটিটিসি। এ সময় ৯জনকে আটক করা হয়। বিস্তারিত ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে।

ট্যাগ: জাতীয়
ইরানের ১৩ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
  • ০৭ এপ্রিল ২০২৬
যে বাড়িতে আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন, গ্রেপ্তার হলেন যে ম…
  • ০৭ এপ্রিল ২০২৬
এক বছরে ৪ বার নিয়োগ কার্যক্রম চালাতে চায় এনটিআরসিএ
  • ০৭ এপ্রিল ২০২৬
জামায়াতে ইসলামীর সেই নারী কর্মীর মুক্তির দাবিতে প্রধানমন্ত্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ড্যাফোডিল কর্মচারীর ৭ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ বাড়িওয়ালা…
  • ০৭ এপ্রিল ২০২৬
নয়া জ্বালানি ব্যবস্থা গড়তে চান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং
  • ০৭ এপ্রিল ২০২৬
close