নির্বাচন বর্জন করলে বিএনপির পতন নিশ্চিত: তথ্যমন্ত্রী

১২ আগস্ট ২০২৩, ১২:৩৯ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
আলোচনা সভায় তথ্যমন্ত্রী

আলোচনা সভায় তথ্যমন্ত্রী © সংগৃহীত

আগামী নির্বাচন বর্জন করলেই তাদের পতন নিশ্চিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

শুক্রবার (১১ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত সভায় তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, তারেক রহমান যতদিন নির্বাচন করতে না পারবেন, ততদিন বিএনপির কেউ ইউনিয়ন মেম্বার নির্বাচনও করতে পারবেন না কিন্তু বিএনপি আগামী নির্বাচন বর্জন করলে বুঝতে পারবে, কম্বল বাছতে গিয়ে পুরো কম্বলই উজাড় হয়ে গেছে।

তথ্যমন্ত্রী বিএনপির সিনিয়র নেতাদের উদ্দেশ্য করে বলেন, আর কতোদিন আপনারা চাপিয়ে দেয়া সিদ্ধান্ত অনুসরণ করবেন, এটা করে বিএনপি আজ খাদের কিনারে, আগামী নির্বাচন বর্জন করলে খাদের মধ্যেই পড়ে যাবে। গণতন্ত্রের পথে হাঁটলেই লাভ।

তিনি বলেন, বিএনপির গণমিছিল থেকে যদি মানুষের ওপর, পুলিশের ওপর হামলা হয়। মানুষের সহায়-সম্পত্তি নষ্ট করা হয়, আমরা ছেড়ে দেবো না। জনগণকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবো।

বিদেশিরা তত্ত্বাবধায়ক সরকারকে সমর্থন করেনি উল্লেখ করে বলেন, বিএনপি বিদেশিদের কাছে গিয়ে অনেক অনুনয়-বিনয় করছে। তত্ত্বাবধায়ক সরকারের প্রতি বিদেশিরা সমর্থন জানালো না। তারা যা চেয়েছিলো কিছুই হচ্ছে না। এখন ভিন্ন সুরে কথা বলছে। এখন বলছে, ভারত কি বললো, যুক্তরাষ্ট্র বা ইইউ কি বললো তাতে কিছু যায়-আসে না।

বঙ্গবন্ধু, তার সহধর্মিনী বঙ্গমাতা ও তাদের পরিবারের সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে জাতির পিতা হয়ে ওঠার পেছনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের অবদান অসামান্য।

তিনি বলেন, বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনে বহুবার বহু সময় কারাগারে কেটেছে। তিনি যখন কারাগারের বাইরে থাকতেন, বঙ্গমাতা তখন সংসার সামলেছেন আর বঙ্গবন্ধু যখন কারাগারে থাকতেন, তখন বঙ্গমাতা দল এবং সংসার দু’টোই সামলেছেন।

বিদায় অনুষ্ঠানে হামলা, ৬ বিএনপি নেতাকে আজীবন বহিষ্কার
  • ২২ এপ্রিল ২০২৬
২১ ঘণ্টা সময় পেলেন মনিরা শারমিন
  • ২২ এপ্রিল ২০২৬
ইবির আবরার ফাহাদ হলের প্রথম প্রভোস্ট অধ্যাপক হাফিজুর রহমান
  • ২২ এপ্রিল ২০২৬
একাত্মতার অনুরণন ২০২৬: উদ্ভাবন, সংযোগ ও উদযাপনের এক অনন্য আ…
  • ২২ এপ্রিল ২০২৬
ট্রাম্পের ‘অনির্দিষ্টকালীন যুদ্ধবিরতি’ ঘোষণার নেপথ্যে কী
  • ২২ এপ্রিল ২০২৬
প্রাথমিকের ৫২ হাজার শিক্ষকের চাকরি নিয়ে জটিলতা, কারণ জানালে…
  • ২২ এপ্রিল ২০২৬