চালুর আগেই ধসে গেল চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ

১১ আগস্ট ২০২৩, ১১:৫০ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
বন্যায় ক্ষতিগ্রস্ত রেললাইন

বন্যায় ক্ষতিগ্রস্ত রেললাইন © টিডিসি ফটো

গত কয়েক দিনের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে নবনির্মিত চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ। বন্যায় রেললাইনের নিচে মাটি ধসে কয়েক জায়গায় বড় বড় গর্ত তৈরি হয়েছে। কোথাও কোথাও আবার রেললাইন দেবে গেছে, পাথর পানিতে ভেসে গেছে এবং রেলবিটও খুলে গেছে।

বন্যায় যেসব এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মধ্যে অন্যতম সাতকানিয়ার তেমুহানি ৫ নম্বর ওয়ার্ড এলাকার রেললাইন পাঠানপুল ও কেরানীহাট অংশ। এই এলাকায় প্রায় তিন কিলোমিটারজুড়ে রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত ১০টি অংশে রেললাইন থেকে একেবারে পাথর সরে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। 

স্থানীয়রা জানান, গত পাঁচ দিন তেমুহানি এলাকার প্রায় এক কিলোমিটার রেললাইন পানিতে ডুবেছিল। রেললাইনের ওপরে হাঁটুসমান পানি হয়। নৌকাও গেছে, এই রেললাইনের ওপর দিয়ে। 

এছাড়া, রেল কর্তৃপক্ষ কক্সবাজার রেললাইনে ২৪৫টি কালভার্ট ও ৩৯টি ব্রিজ নির্মাণের কথা জানায়। কিন্তু আদার মা মাজার থেকে মৌলভীর দোকান পর্যন্ত দুই কিলোমিটারজুড়ে মাত্র দুটি কালভার্ট রয়েছে। স্থানীয়দের অভিযোগ এসব কালভার্টের নিচ দিয়ে পানি খুব কমই নামছে। এতে দু-এক দিনের বৃষ্টিতে পানি জমে বাড়িতে উঠে যাচ্ছে। 

এ বিষয়ে কক্সবাজার রেল প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ বলেন, এক থেকে দেড় কিলোমিটার রেললাইন সামান্য ক্ষতি হয়েছে। পানি নেমে গেলে সংস্কার করা হবে। রেললাইনের কারণে পানি ওঠার দাবিটি সঠিক নয়।

পাবলিক পরীক্ষা পদ্ধতিতে কী পরিবর্তন করতে চাইছে সরকার?
  • ১২ এপ্রিল ২০২৬
ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১২শ লিটার ডিজেল জব্দ
  • ১২ এপ্রিল ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ অস্ট্রেলিয়ার অ্যাডিলে…
  • ১২ এপ্রিল ২০২৬
বিএনপির কার্যালয় খোলা নিয়ে সংঘর্ষ, ছেলের পিস্তলের গুলিতে আহ…
  • ১২ এপ্রিল ২০২৬
এএফসি টুর্নামেন্টের আয়োজক হতে চায় বাংলাদেশ
  • ১২ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান ও কর্মচারীদের বদলি নিয়ে নতুন তথ্য জানাল মন…
  • ১২ এপ্রিল ২০২৬