খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

১১ আগস্ট ২০২৩, ০৯:১৬ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১৫ AM

© সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ারি শারীরিক অবস্থার খোঁজখবর নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১১ আগস্ট) সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে যান তিনি। 

মির্জা ফখরুল এ সময় ডাক্তারদের কাছে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজখবর নেন বলে একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।

এর আগে গত বুধবার (৯ আগস্ট) স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসন। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে শারীরিক চেকআপ এবং পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

গত ১৩ জুন তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। দীর্ঘদিন যাবত আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন ৭৭ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী।

হাকালুকি হাওরের ২০ হাজার মানুষের চলাচলের একটিমাত্র সড়ক, বাধ…
  • ২৭ অক্টোবর ২০২৬
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়…
  • ২৭ অক্টোবর ২০২৬
গুলি থেকে বাঁচলেও চাপাতি-কুড়ালের আঘাতে জখম ছাত্রদল নেতার মৃ…
  • ২৭ অক্টোবর ২০২৬
দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
  • ২৭ অক্টোবর ২০২৬
সংবাদ পেয়ে অসুস্থ অফিস সহকারীর খোঁজ নিতে হাসপাতালে চুয়েট উপ…
  • ২৭ অক্টোবর ২০২৬
‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির মন্তব্যের পর কেন ‘ব্যাখ্যা’ দিতে হ…
  • ২৬ অক্টোবর ২০২৬