সেন্টমার্টিন থেকে তরুণ-তরুণীর মৃতদেহ উদ্ধার

১১ আগস্ট ২০২৩, ০৪:২৭ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
সেন্টমার্টিন সমুদ্র সৈকত

সেন্টমার্টিন সমুদ্র সৈকত © ফাইল ফটো

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ থেকে অজ্ঞাতনামা দুই নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (১১ আগস্ট) বেলা ১১টায় টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের গলাচিপা এলাকার সৈকতে মৃতদেহ দুটি ভেসে আসে। পরে পুলিশ গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করা হয়।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫ বছর বলে জানানো হয়। এদের মধ্যে একজন নারী ও আরেকজন পুরুষ।

টেকনাফ থানার ওসি মোহাম্মদ জোবায়ের সৈয়দ বলেন, মরদেহগুলো অর্ধগলিত। এ কারণে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে তাদের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, অন্তত সপ্তাহখানেক আগে তাদের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close