উন্নয়নের কারণে আমরা বৈশ্বিক হেলাখেলার মধ্যে পড়ে গেছি: পররাষ্ট্রমন্ত্রী 

১১ আগস্ট ২০২৩, ০৩:৪৪ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন © সংগৃহীত

ভৌগলিক অবস্থান ও উন্নয়নের কারণে বাংলাদেশ বৈশ্বিক হেলাখেলার মধ্যে পড়ে গেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। শুক্রবার (১১ আগস্ট) দুপুরে সিলেট সদর উপজেলা পরিষদের ১২ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ধনী দেশগুলো চীনের উন্নয়ন সহ্য করতে পারে না। ভৌগলিক অবস্থান ও উন্নয়নের কারণে বাংলাদেশও বিদেশিদের কাছে অধিক গুরুত্ব পাচ্ছে। এ কারণে বৈশ্বিক হেলাখেলার মধ্যে পড়ে গেছি আমরা।

ড. এ কে আবদুল মোমেন বলেন, বিশ্বের অনেক দেশে নির্বাচনের সময় হলেও বাংলাদেশ বিদেশিদের কাছে বেশি গুরুত্ব পাচ্ছে। একটি দল ও তাদের প্রবাসী সহযোগীরা বাংলাদেশ নিয়ে বিদেশিদের কাছে অপপ্রচার চালাচ্ছে। তারা হচ্ছে নালিশ পার্টি।

বিদেশে অর্থপাচার আওয়ামী লীগ চায় না উল্লেখ করে তারেক রহমানকে ইঙ্গিত করে মন্ত্রী আরও বলেন, অনেকে বছরের পর বছর বিদেশে আয়েশ করছেন।

সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬