ঘুমের জন্য চাকরি ছাড়লেন এসআই

১১ আগস্ট ২০২৩, ০২:২৩ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
সুনীল কুমার দে

সুনীল কুমার দে © সংগৃহীত

১৯৯৬ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সিপাহি পদে চাকরিতে যোগ দিয়েছিলেন সুনীল কুমার দে। এরপর পদোন্নতি পেয়েছিলেন উপ পরিদর্শক হিসেবে। কিন্তু চাকরির সুবাদে রাতবেরাতে বিভিন্ন অভিযান পরিচালনা করার জন্য ঠিকমতো ঘুমাতে পারতেন না তিনি। তাই শান্তিতে ঘুমানোর জন্য চাকরিই ছেড়ে দিয়েছেন তিনি।

জানা গেছে, সুনীল কুমার দে রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের বাসিন্দা। উপপরিদর্শক (এসআই) পদে পদোন্নতি পেলে কাজের চাপ আরও বেড়ে যায়। কাজ শেষে অনেক সময় ঘুমাতে ঘুমাতে ভোর হয়ে যেত। ভোরে ঘুমিয়ে আবার ঘুম ভাঙতে গড়িয়ে যেত দুপুর। সেই থেকে তার অভ্যাস হয়ে যায় দুপুর পর্যন্ত ঘুমানোর। কিন্তু সময়ে-অসময়ে ডাক পড়তো ডিউটিতে যাওয়ার। তাই একপর্যায়ে সিদ্ধান্ত নেন চাকরি ছেড়ে দেওয়ার।

২০২১ সালে চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। বর্তমানে বাড়ির পাশের বাজারে ওষুধের দোকান দেন। নিয়মিতই দুপুর ১২টা পর্যন্ত ঘুমিয়ে এরপর দোকান খোলেন তিনি।

সুনীল কুমার দে বলেন, আমি ঘুমপ্রেমী মানুষ। ঠিকমতো ঘুম না হলে মাথা ঠিক থাকতো না। চাকরিতে থাকাকালীন আমি শান্তিতে ঘুমাতে পারতাম না। ২০২৬ সাল পর্যন্ত আমার চাকরির মেয়াদ ছিল। কিন্তু এই ঘুমের কারণে চাকরিটা আর করতে পারলাম না। এখন আর ডিউটির কোনো চাপ নেই। যখন ইচ্ছে স্বাধীনভাবে ঘুমাতে পারি।

সুনীল কুমারের স্ত্রী তাপসী দাস বলেন, আমার স্বামী সকালে ঘুম থেকে উঠতে পারেন না। দুপুর ১২টার আগে তার ঘুম ভাঙে না। যে কারণে তিনি চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিয়ে চলে এসেছেন। বর্তমানে অবস্থা এমন হয়েছে যে, দুপুর ১২টা পর্যন্ত না ঘুমালে তিনি অসুস্থ হয়ে পড়েন।

ট্যাগ: চাকরি
হাকালুকি হাওরের ২০ হাজার মানুষের চলাচলের একটিমাত্র সড়ক, বাধ…
  • ২৭ অক্টোবর ২০২৬
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়…
  • ২৭ অক্টোবর ২০২৬
গুলি থেকে বাঁচলেও চাপাতি-কুড়ালের আঘাতে জখম ছাত্রদল নেতার মৃ…
  • ২৭ অক্টোবর ২০২৬
দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
  • ২৭ অক্টোবর ২০২৬
সংবাদ পেয়ে অসুস্থ অফিস সহকারীর খোঁজ নিতে হাসপাতালে চুয়েট উপ…
  • ২৭ অক্টোবর ২০২৬
‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির মন্তব্যের পর কেন ‘ব্যাখ্যা’ দিতে হ…
  • ২৬ অক্টোবর ২০২৬