বিএনপির গণমিছিলের দিন সমাবেশ ডেকেছে ১৪ দল

১১ আগস্ট ২০২৩, ১২:৫৮ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১৬ AM
১৪ দলের লোগো

১৪ দলের লোগো

সরকার পতনের একদফা দাবিতে শুক্রবার গণমিছিলের ঘোষণা দিয়েছিল (১১ আগস্ট) রাজধানীতে ঢাকা মহানগর বিএনপি উত্তর এবং দক্ষিণ। এবার একই দিন ‘শান্তি সমাবেশ’র ডাক দিয়েছে ঢাকা মহানগর উত্তর ১৪ দল।

বৃহস্পতিবার (১০ আগস্ট) রাতে আওয়ামী লীগের দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, শুক্রবার বিকেল চারটায় রাজধানীর উত্তরা রাজলক্ষ্মী আমির কমপ্লেক্সের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। এছাড়া বক্তব্য রাখবেন ১৪ দলের শরীক জাতীয় নেতৃবৃন্দ।

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬