আজান দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ইমামের মৃত্যু

১১ আগস্ট ২০২৩, ১২:১৬ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১৬ AM
লক্ষীপুর সদর হাসপাতাল

লক্ষীপুর সদর হাসপাতাল © ফাইল ফটো

আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামরুল হাসান (৪৭) নামে এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) রাতে লক্ষ্মীপুরে এ ঘটনা ঘটে।

কামরুল হাসান জেলার সদর উপজেলার শাকচর ইউনিয়নের শাকচর গ্রামের বায়তুন নূর হোসনেয়ারা জামে মসজিদের ইমাম ছিলেন। তিনি পটুয়াখালী জেলার আব্দুল মান্নানের ছেলে।

জানা গেছে, গত দুই বছর ধরে কামরুল হাসান শাকচরের বায়তুন নূর হোসনেয়ারা জামে মসজিদে ইমামতি করে আসছেন। বৃহস্পতিবার ইশার নামাজের আজান দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।  তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ: মৃত্যু
অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান সুসান কয়েল
  • ১৩ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি অবরোধের সময় জানালেন ট্রাম্প
  • ১৩ এপ্রিল ২০২৬
বৈশাখী ভাতা নিয়ে সুখবর পাচ্ছেন এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষকরা
  • ১৩ এপ্রিল ২০২৬
ঢাবি ক্যাম্পাসে রাত থেকে প্রবেশে নিষেধাজ্ঞা, পহেলা বৈশাখে এ…
  • ১৩ এপ্রিল ২০২৬
স্তন্যপায়ী হয়েও ডিম পাড়ে, ঘামের মতো ঝরে দুধ—রহস্যে ভরা এই প…
  • ১৩ এপ্রিল ২০২৬
স্পিকারের ‘দিস ইজ নট শাহবাগ স্কয়ার, মিস্টার আবদুল্লাহ’ নিয়ে…
  • ১৩ এপ্রিল ২০২৬