রাঙামাটিতে পানিতে ডুবে স্কুলছাত্রসহ তিন শিশুর মৃত্যু

১০ আগস্ট ২০২৩, ১১:৫৮ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১৬ AM
পানিতে ডুবে মৃত্যু

পানিতে ডুবে মৃত্যু © প্রতীকী ছবি

রাঙামাটিতে পানিতে ডুবে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীসহ ৩ শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার বাঘাইছড়ি উপজেলার করেঙ্গাতলী, খেদারমারা ও সাজেকের ভাইবোনছড়া ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- মেনকা চাকমা, রাহুর বড়ুয়া ও জুনি চাকমা। এর আগে থেকে গত মঙ্গলবারে বন্যার পানিতে নিখোঁজ এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের করেঙ্গাতলী এলাকায় পানিতে ডুবে রাহুর বড়ুয়া নামের এক শিশু নিহত হয়েছে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। রাহুল অরুন বড়ুয়ার ছেলে। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. ইকরামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

একই দিন সন্ধ্যায় খেদারমারা ইউনিয়নের দক্ষিণ খিলারচর এলাকায় জুনি চাকমা নামের আরেক শিশু বন্যার পানিতে ডুবে নিহত হয়। জুনি চিকন্যা চাকমার সন্তান। 

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার জানান, বন্যার পানিতে ডুবে তিন শিশু নিহত হয়েছে। 

এর আগে, গত মঙ্গলবার উপজেলার হাজিপাড়া এলাকায় জুয়েল নামের এক শিশু বন্যার পানিতে ভেসে যায়। ৩ দিন পর আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার বটতলী কাদের মেম্বারপাড়া ঘাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়

ট্যাগ: মৃত্যু
অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান সুসান কয়েল
  • ১৩ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি অবরোধের সময় জানালেন ট্রাম্প
  • ১৩ এপ্রিল ২০২৬
বৈশাখী ভাতা নিয়ে সুখবর পাচ্ছেন এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষকরা
  • ১৩ এপ্রিল ২০২৬
ঢাবি ক্যাম্পাসে রাত থেকে প্রবেশে নিষেধাজ্ঞা, পহেলা বৈশাখে এ…
  • ১৩ এপ্রিল ২০২৬
স্তন্যপায়ী হয়েও ডিম পাড়ে, ঘামের মতো ঝরে দুধ—রহস্যে ভরা এই প…
  • ১৩ এপ্রিল ২০২৬
স্পিকারের ‘দিস ইজ নট শাহবাগ স্কয়ার, মিস্টার আবদুল্লাহ’ নিয়ে…
  • ১৩ এপ্রিল ২০২৬