চূড়ান্ত নিবন্ধন পেল বিএনএম ও বিএসপি

১০ আগস্ট ২০২৩, ০৭:২১ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১৬ AM
নির্বাচন ভবন

নির্বাচন ভবন © ফাইল ফটো

চূড়ান্তভাবে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম ও বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপি।

বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। 

তিনি জানান, বিএনএম ও বিএসপিকে নিবন্ধন দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কমিশন। শিগগিরই বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানানো হবে।

ইসি সূত্রে জানা গেছে, এবার রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য ১৯৬টি দল আবেদন করেছিল। আবেদন যাচাই-বাছাই শেষে ১২টি দল শর্ত পূরণ করে। এই দলগুলোর মধ্যে দুটি দলকে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হলো।

চূড়ান্ত নিবন্ধন সনদ পাওয়া বিএনএম ও বিএসপিসহ বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা দাড়াল ৪৪টি।

পরবর্তী এসএসসি পরীক্ষা ‘ডিসেম্বরে’
  • ২০ এপ্রিল ২০২৬
দেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের যৌথ …
  • ২০ এপ্রিল ২০২৬
ফেসবুকে তিনবার আলহামদুলিল্লাহ লিখলেন বিএনপি নেত্রী—একবার এম…
  • ২০ এপ্রিল ২০২৬
ক্ল্যারেন্ডন স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ অক্সফোর্ড ইউনিভার…
  • ২০ এপ্রিল ২০২৬
টোকিওয়ে বৈশাখী মেলায় বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরলেন ড. সবুর…
  • ২০ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা হতে পারে এআই সিস্টেমে
  • ২০ এপ্রিল ২০২৬