আগামীকাল রাজধানীতে বিএনপির গণমিছিল

১০ আগস্ট ২০২৩, ০৩:৩৩ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১৬ AM

© ফাইল ছবি

সরকার পতনের এক দফা দাবিতে রাজধানীতে গণমিছিলের রোডম্যাপ ঘোষণা করেছে বিএনপি। আগামীকাল শুক্রবার (১১ আগস্ট) দুপুর ২টায় ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণে একযোগে এ কর্মসূচি পালন করবে দলটি। 

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা মহানগর উত্তর বিএনপি বাড্ডা সুবাস্তু টাওয়ার থেকে আবুল হোটেল পর্যন্ত গণমিছিল করবে। এছাড়া একই সময়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি কমলাপুর স্টেডিয়াম থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত গণমিছিল করবে।

ঢাকা উত্তরে আয়োজিত গণমিছিলে নেতৃত্ব দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে আরও অংশ নেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, আব্দুল আউয়াল মিন্টু, শাহজাহান ওমর শামসুজ্জামান দুদু, আবুল খায়ের ভূঁইয়া, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুকসহ স্থানীয় নেতারা।

এ গণমিছিলের সমন্বয়ের দায়িত্বে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান। সঙ্গে থাকবেন ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব আমিনুল হক।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির গণমিছিলে নেতৃত্ব দেবেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আরও অংশ নেবেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, আহমদ আযম খান, জয়নুল আবেদীন, নিতাই রায় চৌধুরী, জয়নাল আবেদীন ভিপি, চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, ফজলুর রহমান, মঈনুল ইসলাম খান শান্ত, যুগ্ম মহাসচিব এ এম মাহবুব উদ্দীন খোকন প্রমুখ।

এ গণমিছিল সমন্বয় করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। সঙ্গে থাকবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব তানভীর আহমেদ রবিন।

সেই আউট নিয়ে মুখ খুললেন মিরাজ
  • ১৬ মার্চ ২০২৬
চাঁদপুরে ৪ হাজার ইয়াবাসহ দুই নারী আটক
  • ১৬ মার্চ ২০২৬
ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ও ট্রেইনি ব্যাংকিং অফিসার নে…
  • ১৬ মার্চ ২০২৬
প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার কলেজছাত্রী
  • ১৬ মার্চ ২০২৬
২০ বছর পর সুগন্ধা সৈকতের বালিয়াড়ি অবৈধ দখলমুক্ত
  • ১৬ মার্চ ২০২৬
২০ বছর পর সুগন্ধা সৈকতের বালিয়াড়ি অবৈধ দখলমুক্ত
  • ১৬ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence