চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

১০ আগস্ট ২০২৩, ১২:৩৭ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১৬ AM
চট্টগ্রাম-কক্সবাজর মহাসড়ক

চট্টগ্রাম-কক্সবাজর মহাসড়ক

গত চার দিনের টানা বৃষ্টিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাড়কে সৃষ্ট বন্যায় মঙ্গলবার সকাল থেকে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বন্যার পানি কমে নেমে যাওয়ায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল থেকে যান চলাচল স্বাভাবিক হয়। তবে এখনও বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

সাতকানিয়ার ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যার পর থেকে মহাসড়ক থেকে পানি নামতে শুরু করে। আজ (বৃহস্পতিবার) সকাল থেকে মহাসড়কে সব ধরনের যান চলাচল শুরু হয়েছে। বৃষ্টি না হলে দুপুরের মধ্যে পানি নেমে যাবে।

এদিকে মহাসড়ক থেকে বন্যার পানি নামলেও এখন বিস্তীর্ণ ফসলি জমি ও লোকালয় তলিয়ে আছে পানিতে। বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বেশিরভাগ এলাকা থেকে পানি না নামায় বাড়িতে ফিরতে পারছে না আশ্রয় কেন্দ্রের লোকজন। 

গত চার দিনের ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় চট্টগ্রামের ৪ উপজেলাসহ কক্সবাজার ও বান্দরবান জেলায়। জেলা, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের হিসাব মতে, সাতকানিয়ায় সাড়ে ২২ হাজার পরিবার, চন্দনাইশে ৫ হাজার, পটিয়ায় ১৬ হাজার ৫৯৫ পরিবার এবং লোহাগাড়ায় ৪ হাজার পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close